বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনায় ওবামার কুকুর

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সরকারি বাসভবন হোয়াইট হাউসে থাকার সময় প্রায় শেষ হয়ে এসেছে। সম্ভবত সে কারণেই রাগ আর চাপতে পারছে না বারাক ওবামার কুকুর সানি। হাতের কাছে যাকে পাচ্ছে, একটু অচেনা লাগলেই কামড়ে গায়ের ঝাল মেটাচ্ছে মাংশাসী প্রাণীটি।

গত সোমবার বিদায়ী প্রেসিডেন্টের পরিবারের অতিথি হিসেবেই হোয়াইট হাউসে গিয়েছিলেন ১৮ বছরের এক কিশোরী। হাতের কাছেই কালো লোমে ভরা বছর চারেকের পর্তুগিজ ওয়াটার ডগকে দেখে আদর করার লোভ সামলাতে পারেননি তিনি। আর তারপরেই খ্যাঁক!

দৃষ্টি অল্পের জন্য বেঁচেছে, কামড়টা পড়েছে চোখের ঠিক নীচে। লজ্জায় পড়ে প্রেসিডেন্ট পরিবার নিজেদের ডাক্তারকেই নিয়ে আসেন। ডাক্তার জানিয়েছেন, মেয়েটির চোখের নীচে সেলাই করাতে হবে। ক্ষতের দাগও রয়ে যাবে ত্বকে।

আদর করতে গিয়ে এই প্রতিফল! স্বাভাবিকভাবেই সানির ওপর প্রচণ্ড চটেছেন মেয়েটি। প্রেসি়ডেন্টের বিরুদ্ধে কোন পদক্ষেপ করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ ক্যাপশন দিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন। কিন্তু সানির তাতে ভারী বয়েই গেল। অচেনা লোককে কামড়ে দেওয়ার আনন্দ দিব্যি উপভোগ করছে সে।

সানি অবশ্য তার মেজাজের জন্য হোয়াইট হাউসে যথেষ্ট কুখ্যাত। এর আগে মিশেল ওবামার দেওয়া পার্টিতে এক ছোট্ট মেয়ের ঘাড়ে চড়ে বসেছিল সে। তবে তার মাথা দ্রুত ঠাণ্ডা হয়ে যায়, মেয়েটির মুখ চেটে দিয়ে ভাবও করার চেষ্টা করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ