,

ভারতে নৌকা ডুবিতে নিহত ১৯

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিহারের রাজধানী পাটনায় গঙ্গা নদীতে নৌকা ডুবিতে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা দিকে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করা হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ছিল এবং মকর সক্রান্তি উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় সবলপুর থেকে ঘুড়ি উৎসব দেখে পাটনার রানিঘাটে যাত্রীরা ফিরে আসছিলেন। দুর্ঘটনার পরই উদ্ধার কাজে নামানো হয় দুর্যোগ মোকাবিলা দফতরকে।

প্রাথমিক তথ্য অনুযায়ী ৪০ যাত্রীর মধ্যে এখন পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ওই ৮ যাত্রীকে পাটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে রাতেও উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

দুর্ঘটনায় নিহতদের ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে