,

মসুল বিশ্ববিদ্যালয় ইরাকের সরকারি বাহিনীর দখলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরটিকে ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনর্দখল করার লড়াইয়ে শহরটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী।

২০১৪ সালে মসুল শহরটি আইএস দখলের পর ক্যাম্পাসটি তাদের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করতো। তাই এটিকে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে। খবর বিবিসির।

মসুল শহরের কর দিতে সক্ষম জনগোষ্ঠী এবং নিকটবর্তী তেলক্ষেত্রগুলোর কারণে কিছুকালের মধ্যেই আইএস সবচেয়ে ধনী জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়। তবে এখন ইরাকের সরকারি বাহিনী মসুল পুনর্দখলের অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।

একজন জেনারেলকে উদ্ধৃত করে ইরাকের সরকারি টিভি বলছে, নিরাপত্তা বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরোপুরি মুক্ত করেছে। এখানে সরকারি বাহিনী অস্ত্র বানানোর রাসায়নিক পদার্থ পেয়েছে বলে বলা হচ্ছে।

মসুল শহরের পূর্ব অংশ এর আগেই সরকারি বাহিনী নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে