,

‘মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দেয়া হবে’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতীয় মুদ্রা রুপির মূল্য কমানো ঠেকাতে ধীরে ধীরে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে নেয়া হবে। শনিবার এই মন্তব্য করেছেন হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অনিল বিজ।

 

তিনি বলেন, মহাত্মা গান্ধীর পরিবর্তে নরেন্দ্র মোদির ছবি ব্যবহারের পরিকল্পনা অনেক ভাল। কারণ গান্ধীর চেয়ে মোদিই বড় ব্র্যান্ড।

শুধু তাই নয় যেদিন গান্ধীর নাম খাদির সঙ্গে যুক্ত হয়েছে, তবে থেকেই এই শিল্প ডুবতে শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
খাদি ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী মোদির ছবি বিতর্কে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন হরিয়ানার এই ক্যাবিনেট মন্ত্রী। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি’এর এই সিনিয়র নেতা।

অনিল বিজের এই মন্তব্যের পরই কংগ্রেস তার সমালোচনা করে। এরপর বিতর্ক থামাতে ওই মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন মন্ত্রী। ট্যুইট করে তিনি জানান, গান্ধীজি সম্পর্কে আমার মন্তব্য একান্ত ব্যক্তিগত। ওই মন্তব্য আমি প্রত্যাহার করছি। তবে নিজের দলের এই নেতার মন্তব্যকে সমর্থন করেনি বিজেপিও।

দলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত শর্মা জানান, দল তার বক্তব্যকে সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত অভিমত, আমরা এই ঘটনার নিন্দা জানাই।

উল্লেখ্য, বৃহস্পতিবারই খাদির ২০১৭’এর ক্যালেন্ডার ও ডায়রির কভারে মহাত্মা গান্ধীর পরিবর্তে নরেন্দ্র মোদিকে চরকা কাটতে দেখা যায়। এই ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছিলেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও সরকারকে নিশানা করেন বিরোধী রাজনৈতিক দলগুলো।

যদিও খাদির চেয়ারম্যান বিনয় সাক্সেনা জানান, গান্ধীজিকে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবারই নয়, এর আগেও খাদির ক্যালেন্ডার ও ডায়রি থেকে গান্ধীজির ছবি সরানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে