বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ সালেও ডিভি’র সুযোগ নেই বাংলাদেশিদের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য বিশেষ কর্মসূচি ডিভি (ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম) লটারিতে ২০১৯ সালেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা।

 

বাংলাদেশসহ ১৮টি দেশ ছাড়া যুক্তরাষ্ট্রের ডিভি লটারি কর্তৃপক্ষের ওয়েবসাইটে ডিভি লটারির নতুন সার্কলার প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে উচ্চহারে অভিবাসন হওয়ায় বাংলাদেশসহ এসব দেশের নাগরিকরা লটারির জন্য আবেদন করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চলতি বছর ডিভি লটারি ২০১৯-এর আওতায় মোট ৫৫ হাজার বিদেশি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাবেন। লটারির মাধ্যমে নির্বাচিত অভিবাসীরা ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশটিতে প্রবেশ করার অনুমতি পাবেন।

ডিভি লটারির জন্যে আবেদনের যোগ্য দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য (উত্তর আয়ারল্যান্ড ছাড়া) ও কানাডা। আর বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চীন, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, পেরু, ফিলিপিনস, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও নাইজেরিয়া এ সুযোগ পাবেন না।

তবে চীনের মূলভূখণ্ডে জন্মগ্রহণকারীরা আবেদন করতে না পারলেও হংকং, ম্যাকাও ও তাইওয়ানে জন্মগ্রহণকারীরা ডিভির সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্র তাদের ওয়েবসাইটে বলছে, যুক্তরাষ্ট্রে যে সব দেশের অভিবাসীর সংখ্যা অপেক্ষাকৃত কম, ডিভি লটারির ক্ষেত্রে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

তবে ডিভি লটারি কর্তৃপক্ষ বলছে, আবেদনকারীর স্বামী/স্ত্রী যদি ডিভি লটারির আবেদনের যোগ দেশে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেই দেশকে ‘নেটিভ কান্ট্রি’ বিবেচনা করে ডিভি লটারি ২০১৯-এর জন্য আবেদন করা যাবে।

যুক্তরাজ্যের আবেদনকারীরা ডিভি লটারির জন্য আবেদন করতে না পারলেও উত্তর আয়ারল্যান্ডে বসবাসকারীদের লটারিতে অংশ নিতে বাধা নেই।

৫ বছরে অভিবাসনের কোটা পূরণ হয়ে যাওয়ার কথা বলে ২০১৩ সালে বাংলাদেশ ছাড়া আরও ১৮টি দেশের জন্য ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ বন্ধ ঘোষণা করে দেয় যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে