,

আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি, বিমান চলাচল বিঘ্ন

news-image

অনলাইন ডেস্ক : পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় বিমান চলাচলে বিঘ্ন ঘটছে লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশটির পরিবহন মন্ত্রী ইউসুফ ফেনাইনোস জানান, বিমানবন্দরের কাছে একটি আবর্জনা ফেলার জায়গা থাকার কারণেই বহুসংখ্যক পাখির আগমন ঘটছে।

তিনি বলেন, পাখির সংখ্যা বেড়ে যাওয়ায় এই তীব্র সংকট সৃষ্টি হয়েছে। বছরখানেক আগে রাজধানীর আবর্জনা একটি স্থানে ফেলার জন্য ওই কেন্দ্রটি তৈরি করা হয়েছিল।

২০১৬ সালের মার্চে ‘কোস্টা ব্রাভা’ নামে আবর্জনা ফেলার স্থানটি তৈরি করা হয় অস্থায়ী সমাধান হিসেবে। কিন্তু ওই বছরের আগস্টে পাইলটদের ইউনিয়ন সর্তক করে দেয় এতে বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে দুর্ঘটনার আশঙ্কার কথা।

মঙ্গলবার মিডল ইষ্ট এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে অবতরণের আগে বিশাল এক ঝাঁক পাখির সম্মুখীন হয়। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পরিবহনমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে