বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপোশে ভারতের পতাকা, আমাজনকে হুঁশিয়ারি সুষমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পতাকা আঁকা বিভিন্ন নকশার পাপোশ অনলাইনে বিক্রি করার অভিযোগে কানাডার ই-কমার্স সংস্থা আমাজনকে কড়া প্রতিক্রিয়া জানাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিষয়টি নজরে আসতেই একেবারে আমাজন কর্মকর্তাদের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দেন সুষমা। আর সুষমার ধমকেই শেষ পর্যন্ত কাজও হল।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী আমাজনের কর্মকাণ্ডের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ উগরে দিয়ে আমাজনকে ওই পাপোশ ওয়েবসাইট থেকে তুলে নিতে বলেন। পাশাপাশি নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে বলে জানান তিনি। তা না হলে ভারতে আমাজনের কোন কর্মী ও কর্মকর্তাদের ভিসা দেওয়া হবে না। আগে যাদের ভিসা দেওয়া হয়েছিল তাও বাতিল করে দেওয়া হবে। আমাজনের ওয়েবসাইটে ওই পাপোষগুলোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার রুপি। বিষয়টি জানতে পেরেই আসরে নামেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর ওই হুঁশিয়ারির পরই নিজেদের ওয়েবসাইট থেকে ওই ভারতীয় পতাকার ছবি দেওয়া ডোরম্যাটটির বিজ্ঞাপন তুলে নেয় আমাজন।

বিষয়টি নিয়ে কানাডায় অবস্থিত ভারতের হাই কমিশনকেও পদক্ষেপ নিতে বলেন সুষমা। এরপরই হাইকমিশনের পক্ষ থেকেও কানাডা সরকারের কাছে এনিয়ে প্রতিবাদ জানানো হয়। বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড কোন ভাবেই মেনে নেওয়া হবে না। এনিয়ে আমাজনের সঙ্গে কথা বলুন।

তবে এবারই নয়, কয়েক মাস আগেই ভারতীয় দেবদেবীর ছবি দেওয়ার পাপোশ নিজের ওয়েবসাইটে রেখে বিতর্কে পড়ে আমাজন। পরে যদিও সেগুলি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে