নবীনগরে শাহনুর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতার দাবী

rab-jail-01।।বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আওয়ামীলীগ নেতার পুত্র উদীয়মান ব্যবসায়ী শাহনুর ইসলাম হত্যা কান্ডের প্রতিবাদে ও দোষী র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার শাহনুরের নবীনগরের বগডহর গ্রামের প্রচন্ড বিক্ষোভ হয়েছে। শতশত নারী-পুরুস ও শিশু বিক্ষোভে অংশ গ্রহন করে। বিক্ষোভকারীরা নিরপরাদ ব্যবসায়ী শাহনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানায়। উল্লেখ্য, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতা রহিছ মিয়ার পুত্র শাহনুর ইসলামকে গত ২৯ এপ্রিল র‌্যাব ১৪ সদস্যরা ধরে নিয়ে যায়। পরবর্তীতে অসুস্থ হয়ে কারা হেফাজতে মৃত্যুবরণ করে । এ ঘটনায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এজেটএম সাকিব সিদ্দিক ও ৮ র‌্যাব সদস্যসহ ১১জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা দায়ের করে নিহতের ভাই মেহীদি হাসান। বিজ্ঞ আদালত মামলাটি অধিকতর শুনানির জন্য আগামীকাল ৪জুন তারিখ নির্ধারন করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী মিছিল ও পথসভা

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ