বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে সংশয়ে ছিলো শহিদ : মিরা

meraaবিনোদন ডেস্ক : বলিউডে সুন্দর ও মিষ্টি চেহারা নিয়ে আবির্ভাবের পর থেকে তরুণীদের মন জয় করেছেন শহিদ কাপুর। প্রেম করেও আলোচনায় এসেছেন বেশ কয়েকবার। তবে সবাইকে অবাক করে দিয়ে পারিবারিকভাবে মিরা রাজপুতকে বিয়ে করেন এ অভিনেতা। সম্প্রতি তার স্ত্রী মিরা জানিয়েছেন, তাকে বিয়ে করতে সংশয়ে ছিলেন শহিদ।

বলিউডের জনপ্রিয় অভিনেতাকে বিয়ে করলেও নিজেকে সব সময় আড়ালেই রেখেছেন মিরা। তবে প্রায় এক বছর ভারতের জাতীয় কোনও টেলিভিশনে এবার উপস্থিত হচ্ছেন এই সুন্দরী। করণ জোহরের আড্ডার অনুষ্ঠান কফি উইথ করণে শহিদের সঙ্গে মিরাকেও দেখা যাবে।

জানা গেছে, অনুষ্ঠানে করণ এ দম্পতির প্রেম ও বিয়ে নিয়ে বেশ আড্ডা দিয়েছেন। আড্ডায় নিজেদের প্রথম দেখা ও বিয়ের ঘটনার বর্ণনা দিয়েছেন তারা। বলিউডের মিষ্টি দম্পতি বলে পরিচিতি পাওয়া শহিদ ও মিরা জানান, তাদের বিয়ের ঘটনা রূপকথার মতোই। কারণ তারা আগে একে অপরের দেখা করেননি। ব্যক্তিগতভাবেও চিনতেন না।

মিরা জানান, শহিদের বাবা পংকজ কাপুর ও মা সুপ্রিয়া পাঠক দিল্লিতে মিরার সঙ্গে একটি নৈশভোজে দেখা করেন। তখন তিনি জানতেন না কেন এ সাক্ষাতের আয়োজন হয়েছে। বলিউড সম্পর্কেও তার কোনও আগ্রহ ছিল না। এর কিছুদিন পরেই তিনি শহিদের সঙ্গে প্রথমবার দেখা করেন। পারিবারিক পছন্দে বিয়ের কথা শুনে দুজনেই তখন বিব্রতকর অবস্থায়। ওই সময় তারা মাত্র ৭ ঘণ্টা একসঙ্গে কাটান। কথা বলেন নিজেদের জীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে। তাদের মধ্যে খুব বেশি বিষয়ে মিল ছিল না। তবে একে অপরের সঙ্গে আবারও দেখা করার ইচ্ছা পোষন করেন দুজনেই।

শহিদ মিরাকে প্রশ্ন করেছিলেন, তার তুলনায় ১৩ বছরের বড় কাউকে বিয়ে করবেন কিনা। মিরা পাল্টা আত্মবিশ্বাস জানান দিয়ে বলেছিলেন, ১৩ বছরের ছোট মেয়েকে বিয়ে করতে আপনার আপত্তি আছে?

এরপর বাগদানের আগে ছয় মাস একে অপরের সঙ্গে একাধিকবার দেখা করেন। যখন তাদের সম্পর্ক গভীর হয় তখন শহিদ ‘উড়তা পাঞ্জাব’ ছবি নিয়ে ব্যস্ত ছিলেন। এরপরই তারা বিয়ে করেন।

মিরা জানান, শহিদের অভিনীত তার প্রিয় চলচ্চিত্র হচ্ছে ‘জাব উই মেট’। সূত্র: পিংক ভিলা ডট কম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ