বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এখনও ভার্জিন : সালমান খান

salmanবিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসে প্রচারিত ‘কফি উইথ করণ’-এ ফের একমঞ্চে দেখা যাবে খান ব্রাদার্সের। তথা করণের সিজন ফাইভের ১০০ তম এপিসোডে একসঙ্গে হাজির হবেন সালমান, আরবাজ ও সোহেল খান। সেখানেই নিজের সর্ম্পকে বলতে গিয়ে নিজেকে ভার্জিন দাবি করেন সালমান। খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়, এর আগেও করণের এই শো-তে এসেছেন সল্লু মিঞা। তখন জানিয়েছিলেন, তিনি ভার্জিন। এবারও র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ সেই প্রশ্ন ফের করেন ভাইজানকে। উত্তর এবারও তাই।

সালমানের ঝটপট জবাব, ‘এখনও কিছুই বদলায়নি। আমি এখনও ভার্জিন।’ এরপরই একটু থেমে বলেন, ‘ঠিক তোমার মতো করণ’।

এরপরই সালমানকে অানুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফের অপশন দিয়ে করণ জানতে চান, সালমান কাকে বিয়ে করতে চান, কার সঙ্গে সম্পর্কে জড়াতে চান ও কার সঙ্গে বন্ধুত্ব করতে চান? উত্তরে তিনি বলেন, অন্য কোনও অপশন দিতে হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রোমো দেখে বোঝা যাচ্ছে এখানে থাকছে বেশ চমক। তাই প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে উত্তেজনা।

আগামী রোববার প্রচারিত হবে ওই এপিসোডটি।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা