,

জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নবীনগরে বিএনপি দু’গ্রুপের সামাবেশে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

310520141435মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিএনপির দু’গ্রুপ র‌্যালী ও সমাবেশ করে। এ সময় দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় গুরুত্বপূূর্ণ স্থানে পুলিশ মোতায়েন সহ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দিতেও দেখা যায়। নবীনগর পাইলট মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি আলহাজ্ব কাজী মো: আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড: আনিছুর রহমান মুঞ্জু, পৌর আহবায়ক আবু সাঈদ, মো: শাহবুদ্দিন, আমিরুল ইসলাম, মফিজুর রহমান মুকুল, নাজমুল করিম, আশরাফ হোসেন রাজু, আলী আজ্জম, ইকবাল হোসেন, কাজী সুমন, হজরত আলী, রুবেল, লিমন প্রমুখ। অপরদিকে বড় বাজার বটতলা প্রাঙ্গনে তৃণমূল বিএনপির ব্যানারে পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম দেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের নেতা তকদীর হোসেন মো: জসীম। বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো:মলাই মিয়া, মোঃ শাহ আলম, রফিকুল ইসলাম ইনু, আব্দুল মান্নান চৌধুরী, সিফাত আহম্মেদ, সাদিকুল হক সাদির, আ: সাত্তার, ইদ্রিস মিয়া, আবুল বাশার, ফারুক প্রমুখ। উভয় গ্রুপের বক্তারা তাদের স্ব-স্ব অবস্থানের কথা তুলে ধরেন। সমাবেশে  বিএনপির নেতারা এহেন পরিস্থিতির জন্য একে অপরকে দোষারোপ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ