বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের তিনটি জয়ই অলৌকিকভাবে পাওয়া : মুশফিক

photo-1480429564স্পোর্টস ডেস্ক : বিপিএলের এবারের আসরে বরিশাল বুলসের শুরুটা ভালোই ছিল। প্রথম ম্যাচটা হারলেও পরে টানা তিনটি ম্যাচ জিতে বেশ শক্ত অবস্থানে চলে যায় তারা। অবস্থা দেখে তখন মনে হয়েছিল, গ্রুপ পর্ব পেরিয়ে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়েও জায়গা করে নিতে পারবে মুশফিকুর রহিমের দল। কিন্তু পরে টানা ছয় ম্যাচ হেরে সে দলটির এখন বেশ দুর্দশা। দলের এমন পারফরম্যান্সে খুবই হতাশ অধিনায়ক মুশফিক।

দলের এই ব্যর্থতার জন্য কাউকেই এককভাবে দায়ী করনেনি মুশফিক। দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগের ব্যর্থতার কারণেই পিছিয়ে পড়া। শুধু তাই নয়, দলের তিনটি জয়ই নাকি বরিশাল পেয়েছে অনেকটা অলৌকিকভাবে। অন্তত মুশফিক তেমনটাই মনে করছেন।

বরিশালের এমন ব্যর্থতায় মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘বাস্তবতা হচ্ছে আমাদের কোনো বিভাগই খুব একটা সাফল্য পাচ্ছে না। যদি ব্যাটিংয়ের কথা বলি, দু-একজন ছাড়া কেউই খুব একটা সুবিধা করতে পারছে না। বোলাররাও খুব একটা ভালো করতে পারছে না। আর ফিল্ডিংয়ের অবস্থা তো আরো বাজে। এমন অবস্থা দেখে আমার মনে হয়েছে, আমরা যে তিনটি জয় পেয়েছি, তা অনেকটাই অলৌকিকভাবে পাওয়া।’ অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো করেই বরিশাল অধিনায়ক বলেন, ‘অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, আমাদের পক্ষে এখন ভালো কিছু করা কঠিনই। বড় কোনো অঘটন না ঘটলে সম্ভব হবে না সেরাদের কাতারে যাওয়া।’

আসলেও তাই, বরিশাল বেশ নাজুক অবস্থায় আছে। ১০ ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ছয় পয়েন্ট। জিততে পেরেছে মাত্র তিনটি ম্যাচ। হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাকি সাতটিতেই। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছয় নম্বরে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা