বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি তো আর বাচ্চা নই : নাসির

nasirস্পোর্টস ডেস্ক : বিপিএল শুরু হওয়ার পর থেকেই গত বেশ কিছু দিন থেকেই দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত নাম নাসির। তাকে নিয়ে কৌতুহল-আগ্রহের শেষ নেই। নাসির কেন দলে নেই? নাসির কেন একাদশে নেই? নাসির কেন ব্যাটিং পায় না? নাসির কেন পর্যাপ্ত সুযোগ পায় না? প্রশ্ন-জিজ্ঞাসা চলছেই।

জাতীয় দলের স্কোয়াডে থেকেও সুযোগ পাচ্ছিলেন না একাদশে। এবার তো নিউ জিল্যান্ড সফরের আগে প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডেই জায়গা পাননি।

বিপিএলের শুরতেও একই অবস্থা। ঢাকা ডায়নামাইটসের গত আসর থেকে ধরে রাখা ক্রিকেটার তিনি। অথচ প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি!

তবে পরের দুই ম্যাচে তিন নম্বরে নেমে করেছেন ৩৩ বলে ৩৮ ও ৩৫ বলে ৪৩। দুই ম্যাচেই নতুন বল হাতে নিয়েছেন একটি করে উইকেট। দুটি ম্যাচই জিতেছে ঢাকা।

তবে নিজের পারফরম্যান্সকে কারও জন্যই কোনো জবাব হিসেবে দেখছেন না নাসির। চট্টগ্রামে দলের অনুশীলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, নিজের কাজটুকুই করছেন।

“প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে প্রমাণ করতে হবে। আমার কাজ হচ্ছে রান করা, ম্যাচ জেতানো। এই তো।”

এমনিতে টপ অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা খুব বেশি নেই নাসিরের। তবে আপাতত তিন নম্বর পজিশনটাকে তার মনে হচ্ছে বেশ আপন।

“অবশ্যই ভালো লাগছে। রান যেখানেই করি না কেন, ভালো লাগবেই। এগারো নম্বরে নেমে রান করলেও ভালো লাগে। তিন নম্বরে ব্যাট করে দুই ম্যাচে রান পেয়েছি। এটিই আমার জন্য ঠিক আছে।”

বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দুপুর নাসিরের ঢাকা মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা