,

আমি গিলক্রিস্ট নই : ডি কক

photo-1479210012স্পোর্টস ডেস্ক : দারুণ সময় কাটাচ্ছেন কুইন্টন ডি কক। ধারাবাহিকভাবে দেখাচ্ছেন ভালো নৈপুণ্য। দক্ষিণ আফ্রিকার তরুণ এই ব্যাটসম্যানের মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ছায়া। তবে নিজেকে এখনো গিলক্রিস্টের পাশে বসাতে চাচ্ছেন না ডি কক। খেলার ধরনে অনেক মিল থাকলেও নিজেকে আলাদা ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই প্রোটিয়া ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও ডি কক খেলেছেন ৬৪ রানের লড়াকু ইনিংস; যা তাঁর দলকে ম্যাচটি জিততে ভীষণভাবে সহায়তা করেছে। সিরিজের দ্বিতীয় টেস্টেও ডি ককের ব্যাট থেকে এসেছে ১০৪ রানের দারুণ ইনিংস। ডি ককের দুর্দান্ত ব্যাটিংয়েই প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ২৪১ রানের বড় লিড। প্রোটিয়ারা ম্যাচটাও শেষপর্যন্ত জিতেছে ইনিংস ও ৮০ রানের বিশাল ব্যবধানে।

ডি ককের আক্রমণাত্মক ব্যাটিং দেখে স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের মতো সাবেক তারকাদের মনে পড়ে গেছে গিলক্রিস্টের কথা। তবে ডি কক অবশ্য নিজেকে মেলাতে চাইছেন না গিলক্রিস্টের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি তাঁর (গিলক্রিস্ট) মতো খেলার চেষ্টা করি না, এটাই আমার খেলার ধরন। আমি তাঁর মতো হতে চাই না, আমি শুধু বলটা দেখি আর বলের ধরন অনুযায়ী খেলতে চেষ্টা করি। এটা সন্দেহাতীতভাবে আমার খেলার নিজস্ব পরিকল্পনা। আর এভাবে খেলতেই আমি পছন্দ করি।’

হোবার্টের টেস্টে ডি কক তাঁর বাল্যবন্ধু টেমবা বাভুমার সঙ্গে ১৪৪ রানের যে অদম্য জুটি গড়েছিলেন, তা হোবার্টে সফরকারী কোনো দলের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড।

এ বছর ডি কক এখন পর্যন্ত করেছেন ৫৪০ রান। গড় রান প্রায় ৮০। যা এ বছর কোনো ব্যাটসম্যানের সবচেয়ে ভালো ব্যাটিং গড়। এখানেই শেষ নয়, দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচটি ম্যাচে অর্ধশতক করার কীর্তিও গড়েছেন ডি কক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে