বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলের কারণে ম্যাকওভারের পরিবর্তন এনেছি : আমব্রিন

untitled-1-copyস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের উপস্থাপনা করছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপক আমব্রিন। এবার উপস্থাপনায় তাঁর চুলের স্টাইল ও ম্যাকওভারের প্রশংসা সবার কাছ থেকেই পাচ্ছেন বলে জানান আমব্রিন।

এ বিষয়ে এনটিভি অনলাইনকে আমব্রিন আরো বলেন, “শুধুমাত্র বিপিএলের কারণে ম্যাকওভারের পরিবর্তন এনেছি। চুলে লাল রং আমি নিজেই করেছি। সাবলীল উপস্থাপনার পাশাপাশি একজন উপস্থাপকের ভালো ম্যাকওভার অনেক জরুরি। আমি চেষ্টা করেছি নিজের দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার। কারণ দেশের বাইরে কয়েকটি চ্যানেলে বিপিএলের প্রতিটি ম্যাচ সম্প্রচার করছে। এর মধ্যে রয়েছে ‘সনি সিক্স’।”

এদিকে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো উপস্থাপক মানে আমব্রিনকে বাইরে চ্যানেলে উপস্থাপনা করতে দেখা যাচ্ছে তাই বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আমব্রিন জানালেন, ‘আমি কিন্তু এমনটাই চেয়েছিলাম। নিজের প্রতিভা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। গত বিপিএলের উপস্থাপনার থেকে এবার দ্বিগুণ সাড়া পাচ্ছি। উপস্থাপনায় নিজেকে সব সময় আপডেট রাখতে চাই।’

উপস্থাপনার পাশাপাশি মডেল ও অভিনেত্রী হিসেবেও আমব্রিন পরিচিত। তবে এখন উপস্থাপনা ছাড়া সবকিছু থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি। তাঁর ধ্যানজ্ঞানে এখন শুধুই উপস্থাপনা আছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা