,

মিডিয়াতে আরও প্রসূন আছে, তাদের দিকে খেয়াল রাখুন : প্রসূন আজাদ

zviixttবিনোদন প্রতিবেদক : অভিনেত্রী ও পরিচালক রোকেয়া প্রাচীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার অ্যাসোসিয়েশন, অভিনয়শিল্পী সংঘ মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজ দুপুরে কথা হলো প্রসূনের সঙ্গে। কী ভাবছেন এমন সিদ্ধান্তে? তিনি হাসিমুখেই বললেন, ‘আমার এসব ভাবনায় নেই। আমাকে যে প্রচুর কাজ করতে হবে, এমন নয়। আমিও তো অনেক পরিচালকের কাছে টাকা পাওনা ছিলাম। তখন কোথায় ছিল ডিরেক্টরস গিল্ড? আমার পাশে তখন কেউ দাঁড়ায়নি। আমি চাই, মিডিয়াতে আমার মতো আরও প্রসূন আছে। তাদের দিকে খেয়াল রাখুন। আমাকে নিয়ে অত ভাবতে হবে না।’

অভিনয়শিল্পী প্রসূন আজাদশুটিং নেই, ব্যস্ততা কম। এখন কীভাবে সময় কাটছে জানতে চাইলে প্রসূন বলেন, ‘আমার লেখালেখি করার অভ্যাস আছে। সেটা করছি। পাশাপাশি দেশি-বিদেশি চলচ্চিত্র দেখছি। আমি অনেক ভালো আছি।’

তবে এত কথা বলার সূত্রপাত হলো, আগামীকাল প্রসূন অভিনীত ‘ভালোবাসার ঘ্রাণ’ নামে একটি নাটক প্রচারিত হবে চ্যানেল আইতে।

আপেল মাহমুদের রচনা ও পিকলু চৌধুরী পরিচালিত এই নাটকটির শুটিং প্রসঙ্গে প্রসূন বললেন, ‘দুই তিন বছর আগে নাটকটির শুটিং করেছিলাম। ভালোই হয়েছে। মজার ব্যাপার হলো, এই সুযোগে শুটিং করে রাখা নাটকগুলো প্রচার হবে মনে হয়।’

নাটকটিতে প্রসূনের বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এটি প্রচারিত হবে আগামীকাল রাত ৭টা ৫০ মিনিটে। প্র/আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে