শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিস্তল চুরি হওয়ায় নবীনগরে এএসআই বরখাস্ত

pistolবার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাসা থেকে পিস্তল চুরি হয়ে যাওয়ায় অসাবধনতা ও কর্তব্য অবহেলার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার দুপুরে তাকে নবীনগর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এএসআই গোলাম মোস্তফা নবীনগর পৌর শহরের পদ্মপাড়ায় একটি বাসায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে বাসার জানালার গ্রিল কেটে কে/কারা তার পিস্তলটি চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি জেনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে, শনিবার দুপুরে অসাবধানতা ও কর্তব্য অবহেলার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, তাকে নবীনগর থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ