বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধেক ঢাকা, অর্ধেক সিলেটে জন্মদিন পালন করলাম: মাহি

mhiবিনোদন প্রতিবেদক : বৃহস্পতিবার ছিল চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহির জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনটি তিনি পালন করলেন সিলেট ও ঢাকায়। কেমন কাটল দিনটা এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন,

এবারের জন্মদিনটা অন্য রকম। প্রতিবার তো বন্ধুবান্ধব নিয়ে পালন করি। এবার সিলেটে শ্বশুরবাড়িতে ছিলাম। ১২টা ১ মিনিটে আমার শাশুড়ি নিজ হাতে দুধ-ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছেন আমাকে। অপুও আমার জন্য কেক এনেছিল। অপুর বড় চাচা, যাঁকে বাসার সবাই ভয় পায়, আমি তাঁকে বড় বাবা বলে ডাকি। জন্মদিনের প্রথম প্রহরে তিনি আমাকে ১০ হাজার টাকা দিয়েছেন। এটি আমার জন্মদিনের বিশেষ পাওয়া।

বিয়ের পর বাবা-মাকে ছাড়া প্রথম জন্মদিনটা পালন করলেন। খারাপ লাগেনি?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না খারাপ লাগেনি। বিয়ের পর তো শ্বশুর-শাশুড়িও বাবা-মা। মজার ব্যাপার হলো, জন্মদিনের কথা আমার বাবা-মা ভুলে গিয়েছিলেন। সিলেট থেকে ফোন করে তাঁদের আমি মনে করিয়ে দিয়েছি। তা ছাড়া জন্মদিনের রাতটা সিলেটে কাটিয়ে বৃহস্পতিবার দিনেই ঢাকায় বাবা-মার কাছে ফিরেছি। মা আমার জন্য বিশেষ বিশেষ খাবার রান্না করেছিলেন। অর্ধেক ঢাকা, অর্ধেক সিলেটে জন্মদিন পালন করলাম“।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ