শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের সেবায় ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নতুন যাত্রা, প্রবাসী কল্যাণে হোক শুভ স্মারক- আল আমীন শাহীন

wwwwপ্রবাসী। এই শব্দটি শুনলে মনে ভেসে উঠে, বিমানবন্দরে বড় বড় স্যুটকেজ ব্যাগ নিয়ে আসা হাস্যোমুখ প্রবাসী মানুষ। স্বজনদের দীর্ঘদিন পর দেখতে পেয়ে প্রশান্তির হাসি এবং জীবনের শ্রেষ্ঠ আনন্দ প্রকাশকারী প্রবাসী। বাড়ি ফিরে পরিবার পরিজনের সাথে বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাতে সুগন্ধি ছড়িয়ে বিদেশের নানা গল্প কথার মানুষ এই প্রবাসী। একসময়ে যে গায়ে, শহরে যে মানুষের দিন কেটেছে সেই স্থানে মুক্ত স্বাধীন বিচরণের সুখী মানুষ এই প্রবাসী।

অন্যদিকে একই মানুষের প্রবাস জীবন অন্যরকম। প্রিয় মা বাবা স্ত্রী স›তান আত্মীয় স্বজন ছাড়া সেখানে তার নিসঙ্গ জীবন। সকলের সুখের আশায় ভিন দেশে গিয়ে ভিন্ন পরিবেশে থাকা। রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে নানাভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন, জীবনের মূল্যবান সময় একাকী অতিবাহিত ইত্যাদী। প্রবাসীদের জীবন নিয়ে লিখলে লেখার শেষ নেই। দুঃখ কষ্ট সুখ আনন্দ নানা কিছু রয়েছে এই প্রবাসীদের।
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবাসীদের অবদান অপরিসীম। এই প্রবাসীদের অবদানের জন্যই বাংলাদেশের ব্যাপক পরিবর্তন । পরিবর্তন ঘটেছে গ্রাম থেকে শহরের। যে গ্রামে কোন পাকা বাড়ি ছিল না, উন্নত পরিবেশ ছিলনা, সেই গ্রামে প্রবাসীদের জন্যই পাকাবাড়ি উঠেছে। পরিবেশ হয়েছে উন্নত। প্রবাসের নানা অভিজ্ঞতা কাজে লাগিয়ে জীবনাচার পরিবর্তনেও প্রবাসীদের অবদান অপরিসীম। দেশের অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভুমিকা সর্বজনস্বীকৃত।
সুখের জন্য প্রবাসে থাকলেও এই প্রবাসীদের মন পড়ে থাকে দেশে। প্রবাস জীবনে নিয়মনীতির হালকা ভারী কাজের একটু ফুরসৎ হলেই প্রবাসীদের ভাবনা থাকে তাদের পরিবার পরিজন নিয়ে। কেমন আছে পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব? দেশের খারাপ সংবাদ পেলে তাদের মন থাকে খারাপ, সময় কাটে দুঃশ্চিন্তায়। ভাল খবরে সুখ পায় তারা। কোন কোন পরিবারে মূল অভিভাবক সুখের জন্য প্রবাসে যায়। দেশে থাকে তার পরিবার। কোন কোন ক্ষেত্রে অভিভাবকহীন পরিবারের জীবনে ঘটে নানা অপ্রত্যাশিত ঘটনা।অনেকে হয় নিরাপত্তাহীন, অভিভাবকহীন অনেক পরিবারের সন্তান বিপথে চলে যায়,নানা হয়রাণীর শিকার হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীর জীবন হয়ে উঠে দুঃসহ। দূরে থেকে অনেক ক্ষেত্রে কিছু করার সুযোগও পায় না কেউ কেউ। কি করতে হবে সেটিই বুঝতে পারে না অনেকে। এছাড়া অনেকে দেশে এসে সময়ের পরিবর্তনে সব কিছু বুঝতে পারে না। নানাভাবে প্রতারণা হয়রানীর শিকার হয়।
আমি এক প্রবাসীর সন্তান। ১৯৮৪ সালের ২৬ নভেম্বর আমার পিতা ব্রাহ্মণবাড়িয়ার সুপরিচিত ফার্মাসিস্ট সেবাপ্রাণ ব্যক্তিত্ব রফিকুল ইসলাম জানু মিয়া সৌদি আরবে যান। আমি তখন মাধ্যমিকের ছাত্র, উঠতি বয়স। জীবনকে চেনার বুঝার প্রাথমিক মূহুর্তেই আমাদের প্রবাসী পরিবার নিয়ে দুঃখভরা নানা অভিজ্ঞতা রয়েছে আমার জীবনে।
সেই সময়ের একটি ঘটনাই বলবো আজ, আমাদের সুখের জন্যই বাবা বিদেশ গিয়েছিলেন, আমার ভাগ্যে বিমান বন্দরে প্রবাস ফেরৎ পিতার হাসি মুখ দেখার সৌভাগ্য হয়নি। ১৯৮৪ সালে প্রবাস গিয়ে ১৯৮৭ সালে বাবা দেশে ফেরেন, হাসিমুখে নয় বাবা ফিরেছেন লাশ হয়ে, বিদেশী কাঠ পেরেকে কফিনে বন্ধী হয়ে। স্বাভাবিকভাবে দীর্ঘদিন পর বাবার দেশে ফেরার কথা ছিল ৮৭ এর মার্চ মাসে। বাবা ফিরবেন পরিবারে আমরা আনন্দে আত্মহারা, অন্যদিকে বাবাও সব গুছিয়ে নিচ্ছেলেন, তিনিও ছিলেন আনন্দিত। সবাইকে কাছে ফিরে পাবার বেশী আনন্দেই হয়তো হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয় ১৯৮৭ সালের ৭ মার্চ। মৃত্যু সংবাদ পাবার পর আমরা অসহায় হয়ে পড়ি , কি করবো কিভাবে লাশ দেশে আনবো, কি তার পক্রিয়া এসব কিছুই জানতাম না। এখানে সেখানে খোজ খবরে আমাদের সময় দুঃসহ হয়ে উঠে। তথ্য প্রযুক্তি তখন ততোটা উন্নত নয়, ল্যান্ড ফোনে যোগাযোগ। প্রবাসের সহকর্মীদের সহায়তায় ২১ দিন পর বাবার লাশ আসে দেশে। বিমান বন্দর থেকে লাশের সেই কফিন বুঝে নেয়া ছিল আমার জীবনের স্মরনীয় ঘটনা। আমরা লাশ নিয়ে ব্যস্ত এরিমাঝে বাবার সঙ্গে আসা মালপত্র বিমান বন্দরে গায়েব হয়ে যায়। বাবাকে শেষবারের মতো দেখার ব্যস্ততায় ঘটে নানা কিছু। এমনই সময়ে আমাদের সেবায় যারা ছিলেন তারা জীবনের শ্রেষ্ঠ বন্ধু বলে মনে হয়েছে।বিশেষ করে কয়েকজনের নাম বলতেই হবে সেই সময়ে বাংলাদেশ সংবাদসংস্থায় কর্মজীবি বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে সালমা বেগম, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সহ সভাপতি শাহজাহান মিঞা, মুক্তিযুদ্ধে শহীদ প্রফেসর লুৎফর রহমান স্যারের ভাতিজা আবুল কাশেম,ভাইঝি আমাদের নাজমা ফুপু, ঢাকার আরজু মামা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের ঋণ শোধ হবার নয়। প্রবাসীদের জন্য সেবার প্রয়োজনীয়তা সেই সময় কঠিনভাবে অনুভব করেছি।বাবার বিদেশ যাওয়া থেকে ফেরা পর্যন্ত নানা ঘটনায় ,নানাভাবেই সেবা সহায়তার প্রয়োজনীয়তা ছিল যা আমি পাই নি। আমার জীবনে ক্যাডেট কলেজ থেকে চলে আসা, লেখাপড়া ব্যাহত, অভিভাবকহীন হয়ে বন্ধুর মতো বাবার অভাবে পরিকল্পনাহীন জীবনযাপন নানা ঘটনা। প্রাতিষ্ঠানিকভাবে সেবা প্রাপ্তির কোন সুযোগও তখন ছিল না, উল্টো শিকার হয়েছিলাম নানা হয়রানী আর বিড়ম্বনার। প্রবাসী শব্দটির সঙ্গে আমার জীবনও ওতপ্রোতভাবে জড়িত। প্রবাস, প্রবাসী নিয়ে আমার ব্যাপক আকর্ষণ কৌতহল রয়েছে। তবে এবার প্রবাসী বিষয়ক ঘটনা দুঃখের নয়, সুখের সুসংবাদ। গত ২৫ অক্টোবর ২০১৬ প্রবাসীদের সেবার সুখকর বিষয়টি উন্মোচিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এর গভীর আন্তরিকতায় ও পরিকল্পনায় প্রবাসীর সেবার লক্ষে একটি সহায়তা শাখা খোলা হয়েছে। প্রবাসীর নানা সেবার জন্যই এই শাখা। প্রবাসে থেকে অথবা দেশে আসলে প্রবাসীরা এই শাখা থেকে নানা তথ্য সুযোগ এবং সেবা পাবে।
প্রবাসের অভিজ্ঞতা সম্পন্ন প্রযুক্তিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মঈনুর রহমান ২৪ অক্টোবর রাতে ফোন করলেন, থানায় যেতে হবে। বিস্তারিত বলেননি, প্রবাসীদের সেবা বলতেই পরদিন থানায় গিয়ে হাজির হলাম,সেখানে গিয়ে দেখি উৎসবমূখর পরিবেশ, প্যান্ডেল করা হয়েছে, থানার একটি রুম সাজানো হয়েছে ফুলে বেলুনে। প্রবাসীদের মিলন মেলা। সবাই হাস্যোজল, আনন্দিত। প্রবাসী সেবা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন। এই উদ্বোধনকে ঘিরে প্রবাসীদের হাসি দেখছি সম্মুখে, আর আমার অন্তর আত্মায় দেখছি“বাবা যেন হাসছেন।” অনুজপ্রতীম প্রিয়ভাজন ব্রাহ্মণবাড়িয়ার বিশিস্ট শিক্ষানুরাগী আলহাজ্ব এডভোকেট লোকমান হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনার জন্য আমাকে বল্লেন। এখানে নিজেকে বিলিয়ে দেয়ার বিষয়টি তাকে আর বলিনি। আমি জানতে পেরেছি এই সেবা শাখার নেপথ্যে নাছোরবান্দা হয়ে পুলিশসুপারকে যে কজন পরামর্শ দিয়ে আসছিলেন তাদের মধ্যে পুরোধা আলহাজ্ব এডভোকেট লোকমান হোসেন, প্রবাসী সাংবাদিক সৌদি আরবের চ্যানেল আই প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানালাম। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম এ জেলায় যোগদানের পর ব্যতিক্রমধর্মী কিছু করার অঙ্গীকার করেছিলেন। তাঁরই পরিকল্পনার অঙ্গীকারের উদ্যোগ বাস্তবায়ন করছেন বলে উনার আন্তরিকতাকে প্রগাঢ় শ্রদ্ধা জানিয়েছি মন থেকে। পুলিশ সুপার জানালেন বাংলাদেশে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে এই সেবা শাখা খোলা হয়েছে, পর্যায়ক্রমে এর বিস্তৃত হবে। বাংলাদেশ পুলিশ “সেবাই পুলিশের ধর্ম” পর্যায়ক্রমে “পুলিশ জনগণের বন্ধু” বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের প্রবর্তিত কমিউনিটি পুলিশিং এর“পুলিশই জনতা, জনতাই পুলিশ ” শ্লোগানকে সমুন্নত করতে যে ভ’মিকা রাখছে এর একটি নতুন অধ্যায়ের শুভযাত্রায় পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন মন থেকেই হচ্ছিল। অনুষ্ঠান শুরুর পর থেকে সবার অলক্ষেই বেশ আবেগ আপ্লুত ছিলাম। নিজেকে সামলে নিয়েই এই শাখার প্রয়োজনীয়তাকে তুলে ধরার চেস্টা করেছি। প্রবাসীদের বক্তব্যের পর্বে প্রবাসী বক্তারা এই সেবা কেন্দ্রের প্রয়োজনীয়তাকে নিখুঁত ভাবে তুলে ধরছিলেন। তাদের প্রত্যেকের বক্তব্যেই মনে হচ্ছিল সারাবিশ্বে থাকা প্রবাসীরা যেন এখানে কথা বলছেন। স্বাগত বক্তব্যে আলহাজ্ব এডভোকেট লোকমান হোসেন বিস্তারিত তুলে ধরলেন। অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন রিয়াদ প্রবাসী আব্দুল কাইয়ূম, সৌদি আরব প্রবাসী সাংবাদিক হানিছ সরকার উজ্জ্বল,মদীনা প্রবাসী সাংবাদিক আনিছুর রহমান,মুক্তিযোদ্ধার সন্তান, কুয়েত প্রবাসী শেখ আবুল কালাম আজাদ,আবুদাবি প্রবাসী হাজী আব্দুল হান্নান,ইটালী প্রবাসী ইফতেখার আহমেদ,সিঙ্গাপুর প্রবাসী মোস্তাক আহমেদ প্রমুখ।
এই সহায়তা শাখার পরিকল্পনাকারী উদ্যোক্তা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বক্তৃতায় বল্লেন ,আমাদের দেশের অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করছে, দেশের অর্থনীতির উন্নয়নে তারা জড়িত, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিদেশী রেমিটেন্স আসার দিক দিয়ে অন্যতম প্রধান জেলা। যে প্রবাসীরা কষ্ট করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের পাশে থাকা ,তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভিন্ন প্রয়োজনীতা পূরণ আমাদের দায়িত্ব। প্রবাসে থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা দেশের পরিবার পরিজন নিয়ে যেন নিশ্চিত থাকেন সে ব্যাপারে এই শাখার মাধ্যমে সহায়তা করা হবে। প্রবাসীদের জন্য এই শাখা হওয়ায় এর সুফলও প্রবাসীরা পাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য সংশ্লিস্টদের নির্দেশ দেন। পাশাপশি এ শাখার কার্যক্রমে প্রবাসীদের সমন্বয় সাধনেরও আহবান জানান। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেসার, সাংবাদিক রিয়াজ উদ্দিন জামি,সদর থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিন। সভাপতির বক্তব্যে সদর থানার ওসি মঈনুর রহমান, প্রবাসীরা এ শাখার সেবা কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান প্রবাসীরা এই শাখার মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভিন্ন বিষয় অবগত করতে পারবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান পরামর্শপাবেন। এ শাখার নির্ধারিত মোবাইল ফোনে ৮৮০১৭২১-১২২২২৬ নম্বরে যে কোন সময় সেবা পাওয়া যাবে। এছাড়া ফেসবুক পেইজ এবং ইমেইলে বিদেশ থেকেও প্রবাসীরা বিভিন্ন অভিযোগ প্রদান,বিভিন্ন পরামর্শ, সহায়তা পাবে।
অনুষ্ঠানে আগত কয়েকশত প্রবাসী এই শাখাটি উদ্বোধন হওয়ায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান । পুলিশ সুপার প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। সব মিলিয়ে এই কার্যক্রমে প্রবাসীদের জন্য এক নতুন মাত্রার সংযোজন হয়েছে। দেশের প্রথম এই প্রবাসী সেবা শাখার সাফল্যের ধারায় সারা দেশে বিভিন্ন থানায় এই শাখা বিস্তৃত হবে বলেও আশা করেন। এই শাখায় সংশ্লিস্টরা যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সেবা নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেছে সকলে।
অনুষ্ঠানে সকলের বক্তব্য শুনছিলাম। বিশেষ করে পুলিশ সুপারের বক্তব্যকে স্বাগত জানিয়েছি। মোঃ মিজানুর রহমান পিপিএম ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর এক মতবিনিময় সভায় সাংবাদিক হিসেবে জানতে চেয়েছিলাম এ জেলা নিয়ে উনার ভাবনা কি? তিনি বলেছিলেন নতুন কিছু করতে চাই। সেই নতুনতের কাজই তিনি করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের জন্য উইমেন সাপোর্ট সেন্টার পরীক্ষামূলক চালু করেন।এটি চালুর পর নারীরা নানাভাবে এর সেবা পাচ্ছে, নারী নির্যাতনের হারও জেলায় কমেছে। বিভিন্ন পরিবারে এসেছে সুখ। উনার আন্তরিকতায় এটি একটি সফল উদ্যোগ হিসেবে এখন বিবেচিত। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মাদক সমস্যার সমাধানে বিশেষ করে মাদক ঘাটি নির্র্মূলের তিনি কঠোর পদক্ষেপে ভ’মিকা রাখছেন। এই কার্যক্রমের সফলতা আছে। প্রবাসীদের কল্যাণে সেবায় পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ যে নতুন অভিযাত্রা শুরু করছে সেটিও সফল হবে বলে আশা করা যায়। মহান ভাষা আšেদালন মহান মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য রয়েছে। শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধূলার ঐতিহ্যের পাশাপাশি এ জেলার পুলিশও সেবা কার্যক্রমে নতুন ইতিহাসে স্মারক হবে এই আশা করি।

লেখক: সিনিয়র সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সম্পাদক নতুনমাত্রা।

 

 

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী