বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কম্প্রোমাইজ করলে ছবি ফিরিয়ে দেবার ঘটনা ঘটতো না’

1476169432বিনোদন ডেস্ক : এখন পর্যন্ত চিত্রনায়িকা আইরিন অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ক্যারিয়ারের চতুর্থ সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন দর্শকপ্রিয় এই ঢালিউডকন্যা।

এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমা নিয়ে একবছরেরও বেশি সময় পর দর্শকের সামনে উপস্থিত হবেন আইরিন। ‘এক পৃথিবী প্রেম’র আলো হয়ে আসছেন আইরিন। আগামী ২১ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে আইরিনের অনবদ্য অভিনয়ের এই সিনেমাটি। এতে আইরিন অভিনয় করেছেন আলো চরিত্রে। একবছর পর নিজের অভিনীত কোন সিনেমা মুক্তি পাচ্ছে, আর এ নিয়ে এই মুহূর্তে দারুণ উচ্ছ্বসিত আইরিন।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন,‘এস এ হক অলিক ভাইয়ের নির্দেশনায় কাজ করে আমি অনেক অনেক খুশি। সিনেমাটির গল্প, স্টোরি লাইন আপ এবং সর্বোপরি সবার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন। আমি একজন অনাথ মেয়ে আলো’র চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ফুটিয়ে তুলতে অলিক ভাই আমাকে খুব সহযোগিতা করেছেন।

এছাড়া তুলনামূলকভাবে অনেক বিরতি দিয়ে চলচ্চিত্র করার প্রসঙ্গে আইরিন বলেন, ‘কোয়ালিটির কাছে কোনো ছাড় দিইনা বলে,আমার ক্ষেত্রে ছবি ফিরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। কারণ কম্প্রোমাইজ করলে এমন ঘটনা নিশ্চয়ই ঘটতো না। এক পৃথিবীর প্রেম আমার কাছে তেমনই এক ভালো লাগার ছবি।’

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা