,

চ্যালেঞ্জিং স্কোরের পরও হেরে গেল বিসিবি একাদশ

musস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইমরুল কায়েসের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও শেষ পর্যন্ত জয়ের দেখা পেল না বিসিবি একাদশ। জস বাটলার ও মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে ২৩ বল আর ৪ উইকেট হাতে রেখেই বিসিবি একাদশের ৩০৯ রান টপকে যায় সফরকারীরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩১০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় ইংলিশ ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে ৭২ রানের জুটি গড়েন জেসন রয় ও জেমস ভিন্স। কিন্তু এবাদত হোসেনের অসাধারণ বোলিংয়ে ম্যাচে ফেরে নাসির বাহিনী। ভিন্সের ব্যাট থেকে আসে ৪৮ রান। মাঝে বেন ডাকেট, জনি বেয়ারস্টো ও বেন স্টোকস দুই অঙ্কের ঘরে পৌঁছালেও ইনিংস বড় করতে পারেননি। এতে ১৭০ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের আশা উজ্জ্বল হয় বিসিবি একাদশের।

এরপর অধিনায়ক বাটলার ও অলরাউন্ডার মঈন আলীর ১৩৯ রানের জুটি বিসিবি একাদশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ইংলিশরা। ৫১ বলে ৭০ রানে মঈন আউট হলেও ৬৪ বলে তিন চার ও চারটি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন বাটলার।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের ১২১ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে বিসিবি একাদশ। দলের হয়ে হাফসেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়কের দায়িত্বে থাকা নাসির হোসেনও দারুণ ব্যাটিং করে বড় স্কোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে