বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে ইংল্যান্ডের মুখোমুখি নাসির-সৌম্যরা

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সঙ্গে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়।
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। তার আগে মঙ্গলবার ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

nasir1475508169
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

সদ্যই আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা তিনজন খেলোয়াড় প্রস্তুতি ম্যাচের ১৩ সদস্যের দলে আছেন। তারা হলেন, ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাসির হোসেন। তিনজন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলেও আছেন। এই দলে থাকা আল-আমিন হোসেনও আছেন প্রস্তুতি ম্যাচের দলে।

আল-আমিন আফগানিস্তান সিরিজে দলে ছিলেন না। নাসির দলে থাকলেও তিন ম্যাচের একটিতেও একাদশে সুযোগ পাননি। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে অবশ্য নেতৃত্ব দেবেন নাসিরই। নিশ্চিতভাবেই প্রস্তুতি ম্যাচে ভালো করে ওয়ানডেতে একাদশে জায়গা পাওয়ার চেষ্টা করবেন এই অলরাউন্ডার।

সৌম্য আফগান সিরিজে একাদশে থাকলেও ভালো করতে পারেননি। তিন ম্যাচে করেছেন মাত্র ৩১ রান। বাঁহাতি এই ওপেনারও নিশ্চয় প্রস্তুতি ম্যাচ দিয়ে ফর্মে ফিরতে চাইবেন।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, শুভাগত হোম চৌধুরী, আল-আমিন জুনিয়র, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, ইবাদত হোসেন, আলী আহমেদ মানিক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ