বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিনেমাওয়ালা’তে ভারী মেকআপ নিতে হয় : প্রভা

photo-1475492419বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রীদের মধ্যে একজন সাদিয়া জাহান প্রভা। টিভি নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন পর্যন্ত প্রভাকে চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। চলচ্চিত্রের অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রভা। তবে নাটকের গল্পে চলচ্চিত্রের নায়িকা চরিত্রে প্রভাকে বহুবার দেখা গেছে। এনটিভিতে প্রচারিত ‘সিনেমাওয়ালা’ ধারাবাহিক নাটকে প্রভা নায়িকার চরিত্রে অভিনয় করছেন। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এ নাটক ধীরে ধীরে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

নাটকটি প্রসঙ্গে প্রভা বলেন, ‘সিনেমাওয়ালাতে ভারী মেকআপ নিতে হয়। কারণ এখানে আমি সিনেমার হিরোইন চরিত্রে অভিনয় করছি। নাটকটিতে অভিনয় করতে ভালোই লাগছে। এখন পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি।’

তারকাবহুল নাটকটিতে প্রভা ছাড়াও অভিনয় করছেন শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী, সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমুখ। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা