,

সুয়ারেস, মেসিহীন বার্সেলোনার হার

barcaস্পোর্টস ডেস্ক : সেল্তা ভিগো রোববার রাতে নিজেদের মাঠে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে দিয়েছে। লুইস এনরিকের দল ৪-৩ গোলে হারে সেল্তা ভিগোর কাছে।

ম্যাচের একাদশ মিনিটে লুইস সুয়ারেস ইনজুরিতে পড়া লিওনেল মেসিহীন বার্সাকে এগিয়ে নিতে জোড়ালো শট নিলে তা আটকে দেন সেল্তার গোলরক্ষক। তবে ২২তম মিনিটে বার্সার জালে ঠিকই বল পাঠিয়ে দেন ডেনমার্কের উইঙ্গার পিয়োনে সিসতো। আসপাসকে ঠেকাতে ব্যর্থ হলে আরেকটি গোল খেলে ২-০ গোলে পিছিয়ে যায় বার্সা।

তবে ৩৩তম মিনিটে এবার ডি-বক্সে আসপাসের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। ফলে প্রথমার্ধেই কোনো গোল না দিয়ে ৩ গোল খেয়ে ফেলে বার্সেলোনা।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা বার্সেলোনা ব্যবধান কমায় ৫৮তম মিনিটে। বদলি হিসেবে নামা আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান পিকে।

৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ১ গোলে কমিয়ে আনেন নেইমার। পাবলো এর্নান্দেস জার্সি টেনে আন্দ্রে গোমেসকে ফেলে দেওয়ায় স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

বার্সেলোনার সমতা ফেরানোর চেষ্টার মাঝেই ৭৭তম মিনিটে ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে শট মারেন এগিয়ে আসা এর্নান্দেসের দিকে! এতে বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।

৮৭তম মিনিটে ডান পাশ থেকে দেনিস সুয়ারেসের ক্রসে আবার হেডে গোল করে সমর্থকদের মনে আশা জাগান পিকে। তবে শেষ সময়টায় আর সমতায় ফেরার গোল পায়নি চ্যাম্পিয়নরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে