,

‘আগে আমি মেয়েদের পেছনে লাইন মারতাম, এখন মেয়েরা মারে’

212538omবিনোদন ডেস্ক : দুর্গাপূজায় আড্ডা ছিল মন্দিরে মন্দিরে। আগে আমরা বন্ধুরা মিলে মেয়েদের পেছনে লাইন মারতাম। সেটা ছিল খুব মজার একটা সময়। কিন্তু এখন কপালে জুটে গেছে তারকাখ্যাতি। তাই এখন মেয়েরাই আমার পেছনে লাইন মারে।

তারকা হওয়ার আগে আর তারকা হওয়ার পরে ‘পূজার অভিজ্ঞতা’ ও অনুভূতি বাংলাদেশের সাংবাদিকদের জানালেন কলকাতার জনপ্রিয় তরুণ অভিনেতা ওম। যৌথ প্রযোজনার ছবি ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণার জন্য আজ বিকেলে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।

ওম বলে, কলকাতায় তো আমাদের দূর্গাপূজাই হচ্ছে আনন্দের প্রাণ। কিছুদিন আগেও মহল্লায় মহল্লায়, মন্দিরে মন্দিরে পূজা দেখে বেড়াতাম। আর মন্দিরে মন্দিরে মেয়েরা আসতো। এখনোও তো আসে। তবে আগে আমরা বন্ধুরা মিলে লাইন মারতাম। এখন তো সে সুযোগ নেই। এখন সুযোগ পেলে মেয়েরাই ওমকে লাইন মারতে চায়

‘প্রেম কি বুঝিনি’ ছবির বিষয়ে ওম বলেন, আসলে ছবিটির গল্পে বাংলাদেশের কোনো অংশ নেই। কিন্তু এদেশের নাকি যৌথ প্রযোজনার বিষয়ে নিয়ম রয়েছে। এজন্য এফডিসিতে একদিন শুটিং করেছি আমরা।

ওম এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি ঢাকায় পাষাণ ছবির কাজ করছেন। তবে ওমের সাংবাদিকদের সামনে আসাটা হলো তার অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণা। ছবিটি আগামী ৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত সেন্সর বোর্ড হতে ছাড়পত্র পায় নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে