,

কসবায় ট্রাক্টরচাপায় যুবক নিহত

download-1ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরচাপায় রিপন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিনলাখপীর-বিটঘর সড়কের শ্যামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আহত যাত্রী পারভেজ মিয়া জানান, অটোরিকশায় পাঁচজন নবীনগর উপজেলার বিটঘর গ্রামে যাচ্ছিলেন। এ সময় তিনলাখপীর-বিটঘর সড়কের শ্যামবাড়ি এলাকায় একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রিপনের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক খোকন দেবনাথ জানান, হাসপাতালে আনার আগেই রিপন মারা যান। তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

ডিএসইর চাকরিচ্যুত ১৭ কর্মীর পুনর্বহালের দাবি

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বিদ্যুৎ বিল বেড়েছে, অভিযোগ আজহারীর

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৬ হাজার ছাড়াল

ঢাকেশ্বরী মন্দিরের বিয়ে নিয়ে বিচার দাবি ১২৩০ নাগরিকের

সামাজিক যোগাযোগমাধ্যম না ব্যবহারের শর্তে শিশুর হেফাজত পেল মা

হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জবিতে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার