,

‘যতদিন শুটিং শেষ হবে না, ততদিন আমাকে বিছানায় যেতে হবে’

surveenchawla-storyবিনোদন ডেস্ক : তিনি যে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন, তা আগেই জানিয়েছেন সুরভিন চাওলা। বলিউডে নয়। দক্ষিণে। কিন্তু সে বিষয়ে বিস্তারিত আগে কিছু জানাননি তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুরভিন।

সুরভিন জানিয়েছেন, বলিউডে কখনও তাঁকে কাস্টিং কাউচ সমস্যায় পড়তে হয়নি। কিন্তু যখন তিনি দক্ষিণী ছবি করতেন, তখন তাঁকে বিছানায় যেতে বলা হয়েছিল।

ঘটনাটা ঘটে এক তামিল ছবিতে অভিনয়ের সময়। সুরভিন সেই ছবির জন্য অডিশন দিয়েছিলেন। রোলটি পেয়েওছিলেন। ছবির পরিচালক আবার হিন্দি বলতে পারতেন না। ফলে তিনি তাঁর বন্ধুকে দিয়ে সুরভিনকে ফোন করান। সেই বন্ধুই পরিচালকের হয়ে সুরভিনকে প্রস্তাব দেন। বলেন, সুরভিনকে সেই পরিচালকের সঙ্গে শুতে হবে। রোজ। যতদিন না ছবিটি শেষ হয়, ততদিন আমাকে বিছানায় যেতে হবে।

তবে বলিউডে তাঁকে কাস্টিং কাউচের শিকার হতে হয়নি। হয়তো তিনি বিষয়গুলো স্মার্টলি সামলেছিলেন। তাই হয়তো কেউ ভুল সিগন্যাল দেয়নি।

সুরভিন এও জানিয়েছেন, অভিনয়ের স্ট্রাগলিং পিরিয়ডে তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তিনি একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন। কাজের কারণেই তাঁর ফিরতে রাত হয়ে যেত। কখনও রাত দু’টো বাজত, কখনও বা আরও পরে ফিরতেন। সেই কারণে একবার তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস