,

আমি সানি লিওন নই, কোন পর্নস্টারও নই: রাখি সবন্ত

bdpratidin_rakhiঅনলাইন ডেস্ক: এবার সেন্সর বোর্ডে’র উপর ক্ষেপলেন রাখি সবন্ত। তাঁর আসন্ন ছবি ‘এক কহানি জুলি কি’ ছবিটিকে ‘এ’ সার্টিফিকেট দিয়েছেন সেন্সর কর্তারা। এর প্রতিবাদে গত শুক্রবার মুম্বইতে সাংবাদিক সম্মেলন করেন রাখি। তাঁর দাবি, ‘‘সেন্সর বোর্ড যে কী কাজ করে তা আমি বুঝতে পারি না। প্রথমে ছবিটিকে ‘ইউ এ’ সার্টিফিকেট দিয়েছিল। এখন কয়েকটা ডায়লগের জন্য বলছে ‘এ’। আমি অনেক সিনেমা আপনাদের দেখিয়ে দেব যেখানে অনেক খারাপ ডায়লগ থাকে। ‘ঠোক দুঙ্গা, কর দুঙ্গা’ তো অনেক ছবিতেই আছে। অশালীন ইঙ্গিতও দেখেছি। পরিবারের সকলে বসে সে সব ছবি দেখা যায় না। ওরা বলছে রাখি সবন্তের ছবি তাই ‘এ’ দিয়েছি। আরে আমি তো সানি লিওন নই, কোনও পর্নস্টারও নই। আমি বলিউডের। অনেক স্ট্রাগল করে এ জায়গায় এসেছি।’’

রাখি জানিয়েছেন, সেন্সর বোর্ড শুধু বিগ ব্যানারগুলোর কাছ থেকে টাকা নিতে পারে। আর যে সব প্রোডিউসারের কম টাকা আছে তাদের ছবি নিয়ে সমস্যা তৈরি করে। এর বেশি কিছু করতে পারে না সেন্সর বোর্ড। বোর্ডের সদস্যরা তাঁদের পদমর্যাদার ফায়দা তুলছে। আসলে তাঁরা অশিক্ষিত। সেন্সর বোর্ডকে ‘ডবল স্ট্যান্ডার্ড’ বলে রাখির কটাক্ষ, “ওরা ‘এক পহেলি লীলা’কে ‘ইউ এ’ সার্টিফিকেট দিতে পারল। যেখানে একজন পর্নস্টার নগ্ন হয়েছে, ছোট জামাকাপড় পরেছে। ছবির বিষয়বস্তুও অশ্লীল। অথচ আমার ছবি পেল ‘এ’। কিন্তু আমার ছবিতে কোন অ্যাডাল্ট কনটেন্ট নেই।”

রাখি জানিয়েছেন, সেন্সর বোর্ডকে শিক্ষা দিতে গোটা বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। ‘এক কহানি জুলি কি’ ছবিটি সাম্প্রতিক শিনা বোরা হত্যাকাণ্ডের অবলম্বনে তৈরি বলে জানা গেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে