,

কাপ স্কাউট বেসিক কোর্স সম্পন্ন

b baria mapএম এ আঊয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাঞ্ছারামপুর এস.এম.পাইলট উচ্চবিদ্যালয়ে ৫দিন ব্যাপি ২০৪ ও ২০৫ তম কাপ স্কাউট বেসিক কোর্স সমাপ্ত হয় । এতে অংশগ্রহন করেন নবীনগর উপজেলার ১৬ জন এবং বাঞ্ছারামপুর উপজেলার ৬৬ জনসহ মোট ৭৮ জন প্রশিক্ষনার্থী। এই কোর্সে ১৬ জন প্রশিক্ষক ছিলেন। সমাপনী দিনে এক তাবু জলসার আয়োজন করা হয়। উক্ত তাবু জলসায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট বাঞ্ছারামপুর উপজেলার কমিশনার মির রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, অফিসার ইনচার্জ অংশু কুমার দে, উপজেলা প্রকৌশলী এ.বি.এম খোরশেদ আলম, পল্লী বিদ্যুৎ এর ডি জি এম আবু মোঃ ইয়াহিয়া আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল, বাঞ্ছারামপুর বিশ^বিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞানের চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া সরকার, বাঞ্ছারামপুর উপজেলা সে¦চ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে