,

জন্মদিনটা ঘরেই কাটলো : সাইমন

Z3নিউজ ডেস্ক : জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে অভিনেতা সাইমন সাদিকের। সাগর শিকদার নামে চলচ্চিত্রের এক জুনিয়র শিল্পীর মাধ্যমে জাকির হোসেন রাজুর সাথে সাইমনের পরিচয়। রাজু তাকে নায়ক বানানোর স্বপ্ন দেখান, সেই স্বপ্নে বিভোর হয়ে বারিধারায় একটি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে অভিনয়ের প্রতি মনোযোগী হন সাইমন।

২০১২ সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রের প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক। তবে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন। মন্দার চলচ্চিত্র বাজারেও এই ছবিটি দিয়ে মাহির সঙ্গে জুটি করে সাফল্য পান সাইমন। পাশাপাশি কেয়া ও মৌসুমি হামিদের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ ছবিতেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

৩০ আগস্ট সাইমনের জন্মদিন। জন্মদিনে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা শুভেচ্ছায় ভাসছেন। তবে জন্মদিনের বিষয়ে তিনি উদাসীন। স্পেশাল কোনো পার্টি কিংবা প্রথাগতভাবে দিনটি উদযাপন করা হয় না সাইমনের। কেন হয় না? এমন প্রশ্নের জবাবে সাইমন বলেন, আসলে তেমন কোনো কারণ নেই। আমি জন্মদিনটাকে বিশেষ কোনো আয়োজনের মাধ্যমে পালন করি না। আজ বাসাতেই কেটে গেল জন্মদিন। তবে আজ হাতে কোনো কোনো কাজ রাখিনি। পরিবারের সাথে কাটানোর মতো একটা দিন পেলাম এই আরকি।

জন্মদিন পালন না করলেও ঈদের পর সবাইকে নিয়ে একটা ঘরোয়া ‘গেট টুগেদার’ করার ইচ্ছা আছে বলে জানান সাইমন।

আগামী ২ সেপ্টেম্বর মিষ্টি জান্নাতের বিপরীতে ‘তুই আমার’ ছবির গানের দৃশ্যায়নে অংশ নিতে দার্জিলিং যাচ্ছেন। সেখানে ৫ দিন অবস্থান করতে পারেন বলে জানালেন ঢালিউডের এই তারকা। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে