,

মনের মানুষকে বিয়ে করতে ক্যারিয়ার বিসর্জন দেবো : ক্যাটরিনা

bg20160829020854বিনোদন ডেস্ক: সুখী দাম্পত্য জীবনের কথা ভেবে নিজের রমরমা ক্যারিয়ারের ইতি টানতে চায় ক’জন। কিন্তু বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সম্ভবত তাদের মতো নন। ৩৩ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, মনের তাগিদ থাকলে পুরোদস্তুর গৃহিণী হয়ে যাবেন।

জীবনে যদি এমন সময় আসে যখানে ক্যারিয়ার ও ভালোবাসা অথবা বিয়ের মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে বলা হয় তাহলে সংসারকেই বেছে নেবেন বলে জানালেন ক্যাটরিনা। ভালোবাসার মানুষের জন্য ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন কি-না জানতে চাইলে তিনি একথা বলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছেন, ‘যদি চাই তাহলে সংসারী হতে পারবো। এখানে জোর খাটানো যায় না। মন থেকে চাইলে বা অনুভব করলে অবশ্যই গৃহিণী হয়ে যাবো। মনটা ঘরে পড়ে থাকলে সন্তানদের দেখাশোনা করেই দিন কাটাবো। আমি মনে করি, প্রত্যেক নারীকেই তার সহজাত প্রবৃত্তি অনুসরণ করা উচিত।’

এদিকে ক্যাটরিনা অভিনীত ‘বারবার দেখো’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এতে তার বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। মজার বিষয় হলো, এর ট্রেলারে দেখা গেছে সিদ্ধার্থর চরিত্রটি বিয়েতে মোটেই আগ্রহী নয়। কারণ তার কাছে ক্যারিয়ারই বড়।

ছেলেরা সাধারণত বিয়েকে এড়িয়ে যেতে চায় উল্লেখ করলে ক্যাটরিনা সাক্ষাৎকারে বলেন, ‘শুধু পুরুষ নয়, এমন অনেক মেয়ে আছে যারা ক্যারিয়ারেই মনোযোগী। প্রকৃতিগতভাবে নারীরা পরিবারের প্রতি দায়বদ্ধ থাকে। বেশিবভাগ নারীই এমন। তাদের অনেকে অন্যভাবে বিষয়গুলো দেখে। আমার কাছে জানতে চাইলে বলবো আমি দুটিকেই বেছে নেবো।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ