শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী পরিচালক নয়, পরিচালক বলুন : ফারাহ খান

farhahবিনোদন ডেস্ক: ফারাহ খানকে নারী পরিচালক নয়, তাঁকে পরিচালকই বলতে হবে। এ ধরনের বৈষম্য মোটেও পছন্দ না বলিউডের এই সফল পরিচালক ও কোরিওগ্রাফারের। ফারাহ খানের ভাষায়, চলচ্চিত্রশিল্পে নারী বা পুরুষ এটি আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। মেধাটাই যথেষ্ট তাঁর পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য।

২০১৪ সালে ফারাহ খান প্রথম বসেন পরিচালকের আসনে। তাঁর প্রথম ছবি ‘ম্যায় হু না’তে শাহরুখ খানের মতো তারকারাও অভিনয় করেছেন। এরপর তিনি তৈরি করেছেন ফারাহ খান ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’, ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিগুলো। ফারাহ বলেন, ‘আমি জানি না কেন “নারী চলচ্চিত্রকার” বলা হয়। আমরা নারী-পুরুষ সবাই তো পরিচালক! “ম্যায় হু না” ছবির পর থেকে সবাই আমাকে বলে, ইন্ডাস্ট্রিতে নারী নির্মাতার সংখ্যার বাড়ছে। কিন্তু আমি মনে চলচ্চিত্র নির্মাণের এই ক্ষেত্রটায় নারী কিংবা পুরুষ বলে আলাদা কোনো বিষয় নেই। আমরা সবাই নির্মাতা।’

বলিউডে ফারাহ খান ছাড়াও জোয়া আখতার, গৌরী শিন্ডে, আনু মেনন, কিরণ রাও ও রিমা কাগতির মতো পরিচালকেরা এখন নিয়মিত কাজ করছেন। গতানুগতিক বাণিজ্যিক ছবি হোক, কিংবা ভিন্নধারার ছবি—সবখানেই নারীরা নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে নারী হিসেবে এসব নির্মাতা কি কোনো দিক থেকে বেশি সুযোগ পাচ্ছেন? এই প্রশ্নটি তুলেছেন ফারাহ। হিন্দুস্তান টাইমস।