শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ থেকে অপহৃত শিশু ভৈরবে উদ্ধার

opharanডেস্ক রির্পোট : আশুগঞ্জ থেকে অপহৃত শিশু স্নেহাকে (০৪) প্রায় ১১ঘণ্টা পর রাতে ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী অমরিত মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। অমরিত ভৈরব চন্ডিবেড় এলাকার বরকত উল্লাহ মিয়ার ছেলে।মঙ্গলবার দুপুরে শিশুটিকে অপহরণ করা হয়।

জানা যায়, আশুগঞ্জ উপজেলার শরিয়তনগর এলাকায় ভাড়া থাকে স্নেহার পরিবার। সকালে স্নেহা বাসা থেকে খেলতে বাইরে বের হয়। এরপর থেকে তাকে অনেক খুঁজাখুঁজি করে পাওয়া না যাওয়ায় তার বাবা স্বপন মিয়া আশুগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান।বিষয়টি জেনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টায় ভৈরবের চন্ডিবের এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী অমরিত মিয়াকে আটক করেছে পুলিশ।উদ্ধারকারী এসআই রফিক জানান, স্নেহার বাবা আমাদের কাছে বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিক বিভিন্ন এলাকায় অভিযান চালাই। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের চন্ডিবের এলাকা থেকে স্নেহাকে উদ্ধার করি এবং অপহরণকারী অমরিত মিয়াকে আটক করি।

আশুগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) আবু জাফর জানান, স্নেহাকে প্রায় ১১ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

banglamail24.com

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা