,

অশ্লীল সিনেমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি : মুনমুন

munmunবিনোদন ডেস্ক : প্রযোজক, পরিচালকের অশ্লীল প্রস্তাবের জন্য সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন গত দশকের সমালোচিত চিত্রনায়িকা মুনমুন। তিনি বলেন, ‘সিনেমা ক্যারিয়ারে অনেকবার প্রযোজক, পরিচালকের কাছ থেকে অশালীন প্রস্তাব পেয়েছি। তাদের সিনেমায় অভিনয় প্রত্যাখ্যান করেছি। আগামী দিনেও এ রকম প্রস্তাব নিয়ে এলে তাদের প্রত্যাখান করব।’ শুক্রবার এ কথা বলেন মুনমুন।

ঢাকাই সিনেমায় ১৯৯৬ সালে চিত্রনায়িকা মুনমুনের অভিষেক হয়। দেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বিষে ভরা নাগীন’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এছাড়া প্রায় ৮০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। অশ্লীল সিনেমায় অভিনয়ের জন্য সমালোচিতও হয়েছেন। কিন্তু এই নায়িকা দাবী করলেন, অশ্লীল সিনেমার প্রস্তাব প্রত্যাখান করেছিলেন তিনি।

মুনমুন বলেন, ‘আমি কারো নাম বলতে চাই না। অনেক পরিচালক, প্রযোজক আমাকে অশ্লীল সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাদের প্রত্যাখ্যান করেছি। এখনো অনেকে এ ধরণের প্রস্তাব নিয়ে আসে তাদেরকেও না বলেছি।’

সর্বশেষ মুনমুন অভিনীত ‘কুমারী মা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সিনেমাটি পরিচালনা করেন বাবুল রেজা। এছাড়া ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী কেন ডাকাত’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে