,

বাঞ্ছারামপুরে বঙ্গবন্ধুর ৪১ তম শাহদাত বার্ষিকী পালিত

এম এ আউয়াল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অবঃ) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন,বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তি এদেশে মাথা তুলে দাঁড়িঁয়ে ছিল, কিন্ত আজ বঙ্গবন্ধুর খুনী ও একাত্তরের ঘাতকদের বিচারের মাধ্যমে জাতি আজ কলংকমুক্ত হয়েছে । তিনি আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বত্তৃতায় একথা বলেন । প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন । আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ শওকত ওসমান,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসু তাজ প্রমূখ । অন্যান্যদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টুরঞ্জন সাহা,মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির, সহকারী কমিশনার (ভ’মি) মো,দিদারুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুন নাহার খানম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুরভী আফরোজ,উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম প্রমূখ ।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে