বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দশ বছর খেলতে চাই: আশরাফুল

ashraful_123774স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার আশরাফুলের উপর থেকে নিষেধাজ্ঞা উঠলো আজ। তবে, এখনই আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট খেলতে পারবেন না তিনি। এজন্য তাকে আরও দুই বছর অপক্ষা করতে হবে। তবে, আপাতত ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে পারবেন তিনি।

আশরাফুলের বয়স এখন ৩২ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তাকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। তবুও, আশরাফুলের প্রত্যাশা তিনি আরও ১০ বছর ক্রিকেট খেলবেন।

আশরাফুল জানিয়েছেন, আগে আমি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে নিজেকে প্রমাণ করতে চাই। বাংলাদেশে ৩০ পার হওয়ার পরবর্তী সময়টি ক্রিকেটারদের জন্য খুবই কঠিন। সুতরাং, বিষয়টি আমার জন্যও চ্যালেঞ্জিং হবে। আমি লম্বা সময় পর ক্রিকেটে ফিরব। বাংলাদেশে আগে কোনও ক্রিকেটারের ক্ষেত্রে এমনটি ঘটেনি। আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আমি আরও দশ বছর খেলতে চাই, ৪২ বছর বয়সে মিসবাহ যেমনটি করছেন।

তিনি আরও বলেন, আমি সম্প্রতি তামিমের একটি সাক্ষাৎকার দেখেছি। সেখানে সে বলেছে, তারা আমার ফেরার জন্য অপেক্ষা করছে। আমি মনে করি না যে, আমার অনেক সমস্যা আছে। আমি যা করেছিলাম তা স্বীকার করেছি। আমি কখনও কোনও ক্রিকেটারের মনে কষ্ট দেইনি।

২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করায় ৮ বছর নিষিদ্ধ হন আশরাফুল। পরে রায়ের বিপক্ষে আপিল করলে শাস্তির মেয়াদ তিন বছর কমিয়ে আনা হয়।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা