,

পুলিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে: মমতা

Mamta-Kulkarniবিনোদন ডেস্ক : একসময়ের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি জানিয়েছেন, আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে তার কোনো যোগই নেই। কয়েকজন পুলিশ অফিসার তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।

নাইরোবি থেকে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনেত্রী নয়, যোগিনী হওয়ার জন্যই তার জন্ম। ১২ বছর ধরে তিনি প্রায়শ্চিত্ত করছেন। ভিকি গোস্বামীর সঙ্গে সম্পর্ক তার সুনাম নষ্ট করে দিয়েছে।

কিছুদিন আগে খবর বের হয়, মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত মমতা। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পাণ্ডা ভিকি গোস্বামীর সঙ্গে মিলে নাইরোবি থেকে মমতা এই ব্যবসা চালান বলে পুলিশের দাবি।

সম্প্রতি ঠাণে পুলিশ মমতার বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি করেছে। কিন্তু মমতা সাক্ষাৎকারে দাবি করেছেন, ১৯৯৫ সাল থেকে ১২ বছর ধরে তিনি শুধু সাধনা আর প্রায়শ্চিত্ত করেছেন।

কিন্তু ভিকির সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় তার সম্মানহানি হয়েছে।

বলেছেন, আমি সীতার মতো। সীতাকে কেউ বিশ্বাস করেনি বলে তাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। রাবণের লঙ্কায় দীর্ঘদিন থাকার ফলে তাঁর মানসম্মান নষ্ট হয়েছিল। আমারও তাই হয়েছে। এই সম্পর্কটায় থাকার ফলে আমার সুনামটাই নষ্ট হয়ে গিয়েছে।

ভিকির সঙ্গে দুবাইয়েই আলাপ মমতার। আগে মমতা দাবি করেছিলেন যে, ভিকির সঙ্গে তার বিয়েও হয়েছিল। পরে ভিকি জানান, তাদের বিয়ে হয়নি।

সাক্ষাৎকারে আবার মমতা জানিয়েছেন, ভিকির সঙ্গে তিনি থাকতেন। তার সঙ্গে বিভিন্ন দেশে ঘুরেছেন। কিন্তু বিয়ে করেননি।

মমতার কথায়, অনেকদিন একসঙ্গে থাকার পর বুঝতে পারছিলাম যে, আমি আর মন থেকে সম্পর্কটা চাইছিলাম না। এখন নাইরোবিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকি। তবে ভিকি আর আমি এখনও বন্ধু।

মমতা এও জানিয়েছেন, দু’হাজার কোটি টাকার এই চক্রের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। যদি যুক্ত হতেন, তবে তাকে নাইরোবিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হতো না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে