,

আমি চিরকাল অভিনয় করব না : সানি

SUNNবিনোদন ডেস্ক : চিরকাল অভিনয় করবেন না তিনি। দর্শক উন্মাদনা ফুরিয়ে যাওয়ার আগেই সেলুলয়েড থেকে নিজেকে সরিয়ে নেবেন। কথাগুলো বলেছেন সানি লিওন। ২০১১ সালে ‘বিগ বস’ সিজন ফাইভে কামব্যাক করেছিলেন এই অ্যাডাল্ট স্টার। পরের বছর ২০১২ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘জিসম টু’। সানি মনে করেন, অভিনয়ের সঙ্গে ‌যুক্ত সবারই একটা সময়ের পর অন্য কিছু করার ব্যাপারে ভাবা উচিত।

সানি বলেন, ‘আমার কাছে সিনেমাই সব কিছু নয়। ‌সফল ব্যবসায়ী হতে চান বা অভিনেতা, কখনো আপনাকে সেটা ছেড়ে বেরিয়ে আসতে হবেই।’

পিটিআইকে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি চিরকাল অভিনয় করব না। তাহলে প্রশ্ন ওঠে করবটা কী?’

প্রথম ছবির পর একের পর ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএস টু’ ও ‘এক পেহলি লীলা’-র মতো সিনেমায় দেখা গেছে সানিকে। শাহরুখের মুভি ‘রইস’-এর একটি আইটেম গানেও দেখা ‌যাবে তাকে।

বছর ৩৫-এর অভিনেত্রী জানিয়েছেন, ভবিষ্যতের ওপর ভরসা না করে এখনই যথাসম্ভব কাজ করতে চাইছেন তিনি।

সানি বলেন, ‘এটাকে ভয় বলবেন না। বরং এটা বাস্তব। এখন ভাল কাজ করছি, প্রচুর অফারও আসছে। এই সময় মনে হয় ‌যেন এমনটাই চলতে থাকবে। আমার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। কিন্তু এই সময় টাকা না জমিয়ে রাখলে আমাকে বোকা ছাড়া আর কিছু বলা উচিত নয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে