,

বাঞ্ছারামপুর থানা পুলিশের হাত থেকে পালানো আসামি নবীনগর পুলিশের হাতে গ্রেফতার

111শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঞ্ছারামপুর থানা পুলিশের হাত থেকে পালানো আসামিকে অবশেষে নবীনগর থানা পুলিশ নবীনগরের চরগোসাইপুর গ্রাম থেকে  গ্রেফতার করেছে। ওই আসামিকে আজ ভোরে কোর্টে নিয়ে যাবার পথে লঞ্চ থেকে নদীতে ঝাপ দিলে নবীনগর থানা পুলিশের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আবারো গ্রেফতার করা হয়।

সুত্র জানায়, বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লা কান্দি গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাজাপ প্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল ঈদের দিন রাতে তিনি বাঞ্ছারামপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন।

আটক কৃত আসামিকে আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে হাজির করানোর উদ্দ্যেশে ঐ থানার পুলিশ রওয়ানা দিলে  সাদ্দাম হোসেন সকাল আনুমানিক ৯ টার দিকে নবীনগর এলাকার মেরাতুলি নামক স্থানের তিতাস নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে এ বিষয়টি নবীনগর থানায় অবহিত করলে উক্ত থানা পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, এ বিষয়টি জানার পর সাথে সাথে ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠিয়ে কয়েকঘন্টার মধ্যেই পলাতক আসামীকে থানায় হাজির করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে