বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

“সোনার বাংলা এক্সপ্রেস” সাড়ে চার ঘণ্টার ট্রাভেল টাইম সাড়ে পাঁচ ঘণ্টা কাদের স্বার্থে ?

news-image

download

আগামীকাল শনিবার মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্রগ্রাম রুটে নতুন বিরতিহীন আন্তনগর “সোনার বাংলা এক্সপ্রেস” ট্রেন উদ্ভোধন করবেন। যা শুধুমাত্র বিমান বন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে। এ ট্রেন চালু হলে রাজধানীর সঙ্গে বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী চট্রগ্রামের যোগাযোগ সহজ হবে। কিন্তু কথা হচ্ছে “সোনার বাংলা এক্সপ্রেস” ট্রেন বিলাসবহুল বা লাক্সারিয়াস ট্রেন হবার কারণেই কি ৮ বছর আগে চালু হওয়া বিনা লাক্সারিয়াস সুবর্ণ ৭০২ এর চেয়ে ১০ মিনিট রানিং টাইম বেশি করা হয়েছে?? (সুবর্ণ ৫.৩০ মিনিট, সোনার বাংলা এক্সপ্রেক্স ৫.৪০ মিনিট)। দুর্মুখেরা বলেন ঢাকা-চট্রগ্রামের পথে চলাচলকারী বিলাস বহুল বাস মালিকদের সুবিধা দেবার জন্যই সুযোগ থাকতেও ট্রাভেল টাইম অনেক বেশী রাখা হয়েছে। বাংলাদেশে যেখানে বেশীর ভাগ ক্ষেত্রে পচন ধরেছে সেখানে প্রশাসনও বাদ যায়নি। কিন্তু এর মাঝেই কিছু প্রজাতন্ত্রের কর্মচারী নিজেদের কর্তব্য ভুলে যাননি। উনারা নিজেদের দায়িত্ব পালনের সাথে সাথে জনগণের সেবা আরও বেশি করে করা যায় তার চিন্তায় ব্যতিব্যস্ত থাকেন। তাদেরই একজন জনাব মাহবুব কবির মিলন।

বিশ্বব্যাপী বিলাসবহুল বা লাক্সারিয়াস ট্রেনের আভ্যন্তরীণ ডেকোরেশন, আরামদায়ক সেবা, মানসম্মত খাবার এর সাথে সাথে গতি বা সময়ও একটি বড় এবং অনেক বড় ফ্যাক্টর। জনাব Mahbub Kabir Milon https://web.facebook.com/milonctg2012 সাহেব উনার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা পড়লে আপনারও মাথা ঘোরবে। আপনাদের অবগতির জন্য এখানে হুবহু কপি করে দিয়ে দিলাম।

রেল সচিব স্যারকে জানালাম, ঢাকা চট্টগ্রাম নতুন লাল সবুজ ট্রেন আগের সাদা সুবর্ণের মতই রাখা হচ্ছে ৫ ঘণ্টা ৪০ মিনিট। আরও ভয়াবহ খবর হচ্ছে, ডাউনে আরও ১০ মিনিট বেশি করা হয়েছে। যা উন্নয়ন এবং কল্যাণের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়। উদ্বোধনের দিন থেকেই অনায়াসেই আপ ডাউন ৫ ঘন্টা করা যায়, এবং করতে হবে। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানালাম। নতুন ট্রেন ৫ ঘণ্টা ৪০ মিনিট করা, কল্যাণ ব্যহত করার নামান্তর।
চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আলাপ করলাম। তাঁর রোলিং স্টক (লোকো, কোচ) ৮০ কিমি রান করার উপযোগী।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বললাম। তাঁর, রেল লাইন ব্রিজ, চোখ বন্ধ করে ৫ ঘন্টায় (আপাতত) রান করার জন্য রেডি। বন্ধ স্টেশনে মাস্টার নিয়োগ হলে তা ৪-৪.৩০ ঘন্টার মধ্যে আনা যাবে।
চীফ সিগন্যাল এন্ড টেলি কমিউনিকেশন মহোদয়ের সাথে আলাপ করলাম, লাকশাম চিনকি আস্তানার মধ্যে কয়েকটি বন্ধ স্টেশনের ব্লক-থ্রু করার ব্যবস্থা করে দিতে পারবেন, যাতে আগের স্টেশন থেকে পিএলসি নিতে না হয়।
আজ যুগান্তর পত্রিকায় খবর দিয়েছে, ঘন্টায় ১০০ কিমি গতি নিয়ে দুটি নতুন ট্রেন চালু হচ্ছে!!! (আপাত দৃষ্টিতে খবরটি ভুয়া বলব না কি বলব, বুঝতে পারছি না)। ১০০ কিমি গতি হলে ঢাকা চট্টগ্রাম লাগবে মাত্র ৩ ঘণ্টা ২০ মিনিট!!
এখন রেলের উচিৎ মাত্র ৫ ঘণ্টায় নতুন ট্রেন চালাতে প্যাচ কষে চলেছেন কে বা কোন উইং বা বিভাগ তা বের করে জনগণের প্রাপ্য জনগণের হাতে বুঝিয়ে দেয়া।
এরপর আমরা যেটা করব, ট্রেন ট্র্যাকিং সিস্টেম এর ডাটা চার্ট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে হাজির হব। আসলেই বলা হচ্ছে কি এবং কোন জায়গায় কত স্পীডে ট্রেন চলছে বা চালানো হচ্ছে।
(জনাব Mahbub Kabir Milon যুগ্ম সচিব, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড)

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব