,

বড় হলে মেয়েকে সেফ সেক্সের বিষয় বুঝিয়ে দেব

sree-lekhaবিনোদন ডেস্ক : টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আবেদনময়ী অভিনেত্রী হিসেবেও রয়েছে তার পরিচিতি। পাশাপাশি কলকাতার কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। অভিনয় দক্ষতা আর শরীরী সৌন্দর্যে দুই বাংলাতে রয়েছে তার গ্রহণযোগ্যতা।

শিলাদিত্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রীলেখা। এ দম্পতির ঐশী নামের এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। এখন তার কাছে মেয়েই সব। তাকে ঘিরে স্বপ্ন দেখেন শ্রীলেখা।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে প্রশ্ন করা হয় শ্রীলেখাকে। মেয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে শ্রীলেখা বলেন, ‘ঐশী (মেয়ে) আমার খুব ভালো বন্ধু। ওর সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি। অনেক গল্প করি। তবে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা অনেক বেশি স্ট্রেট ফরোয়ার্ড। তারা ডেটে গেলেও ব্যাগে কনডম রাখে। আমার মেয়েটা এখনো ছোট, একটু বড় হোক। তখন ওকে সেফ সেক্সের বিষয় বুঝিয়ে দিব।’

শুধু টালিগঞ্জেই সীমাবদ্ধ থাকেননি শ্রীলেখা। তিনি বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক আমির খানের সঙ্গে জুটে বেঁধে একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন। শ্রীলেখা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- এক মুঠো ছবি (২০০৫), দেবদূত (২০০৪), হ্যালো কলকাতা (২০০৮), কাঁটাতাঁর (২০০৬), তিন একে তিন (২০০৪), হঠাৎ বৃষ্টি (১৯৯৮) প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে