,

স্বপ্নটা সত্যি করার পথেই আছি: ইউসুফ

11স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে রজত ভাটিয়ার বিকল্প হিসেবে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আসেন ইউসুফ পাঠান। বুধবার প্রথম ম্যাচেই তার ব্যাট হেসেছে। সাভারের বিকেএসপির ৩ নাম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তুলে নিয়েছেন ফিফটি। খেলেছেন ৬০ রানের মূল্যবান ইনিংস। ভারতীয় তারকা এই ক্রিকেটারের ৪৭ বলের ঝড়ো ইনিংসটি ছিল ৭টি চার ও দুটি ছক্কায় সমৃদ্ধ।

ওই ম্যাচে ইউসুফ পাঠান মুসাদ্দেক আলীর ব্যাটিং ও সাকিব আল হাসানের বোলিংয়ে ভর করে ৩ উইকেটে জয় পেয়েছে আবাহনী। এরপর বাংলাদেশি মিডিয়ার মুখোমুখি হন ইউসুফ। ছোট ভাই ইরফান পাঠান প্রসঙ্গ আসতেই তিনি জানালেন, দুই ভাই নাকি স্বপ্ন সত্যি করার পথেই রয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসানের সঙ্গে খেলেন ইউসুফ। এখন দু’জন খেলছেন আবাহনীতে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে খেলাই তার কাছে স্বস্তিদায়ক। বলেন, ‘ছয় বছর ধরে আমরা দুজন কেকেআরে খেলছি। সাকিবের সঙ্গে খেলা মানেই স্বস্তি। ভালো লাগছে। আসলে যেকোনো জায়গায় কেকেআরের একজন ক্রিকেটারের সঙ্গে খেলাটা দারুণ অনুভূতির।’

সদ্য সমাপ্ত আইপিএলে ইরফান পাঠান খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। গোটা টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে তার। ভারতীয় দলে অবশ্য ইউসুফ-ইরফান দুজনই অনিয়মিত। জাতীয় দলে ফেরার স্বপ্নটা তাহলে ফিকে হয়ে গেছে? এই প্রশ্নের জবাবে ইউসুফ পাঠান বলেন, ‘ইরফান অনেক ভালো আছে। ভালো খেলছে। আইপিএলের আগে মুস্তাক আলী টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল ও। আমাদের দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছে। আমরা দুই ভাই স্বপ্নটা সত্যি করার পথেই আছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ