বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা পৌর-নির্বাচনে সকাল থেকে নৌকা প্রার্থীর লোকজনের জোর পূবক কেন্দ্র দখল আর ভোট চাপানোর মধ্যে দিয়ে নির্বাচন চলছে

IMG_20160525_084924আমিরজাদা চৌধুরী : নির্বাচন শুরুটা ১ঘন্টা মোটামুটি ভালোই স্বাভাবিক চলছিলো কসবা পৌরসভার বিভিন্ন ভোট কেন্দ্রে। সকাল ৯টার পর থেকে স্হানীয় নৌকার প্রার্থীর নেতা-কর্মীরা   বহিরা গত লোকজন নিয়ে  নৌকার প্রার্থীর পক্ষে বিভিন্ন কেন্দ্রে সাদা গেঞ্জিতে নৌকার ষ্টিকার লাগানো লোকজন পুলিশ বাহিনীর সহযোগিতায় বেপরোয়া কায়দা জোর পূবক ভাবে ব্যালট ছিনিয়ে নিয়ে  নৌকার প্রতিকে  বিভিন্ন কেন্দ্রে   সীল মারতে থাকে। এই যেন গণতন্ত্র রক্ষার সর্ব মরিয়া কৌশল। আর এই কাজে সহযোগিতা করছে পুলিশ বাহিনী তথা পুরো প্রশাসন।
সরেজমিনে গিয়ে এই চিএ দেখতে পাই কসবা (স:)বালিকা উচ্চ বিদ্যালয়ে, কসবা ( স:)বালক উচ্চ বিদ্যালয়, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, কসবা মহিলা মাদ্রাসা, বগাবাড়ি সরকারী (প্রা:)স্কুল, নোয়াপাড়া সরকারী প্রাইমারী বিদ্যালয় প্রায় সব কেন্দ্রে বেলা ১১ মধ্যেই মোটামুটি ক্ষমতাসীন প্রার্থীর লোকজন সাধারন ভোটাদের বের করে দিয়ে ভোট চাপানোর কাজ সম্পাদন করেন । এই যেন ভোট চাপানোর মহাৎসবে মেতে উঠে।
আসলে বাংলা প্রবাদে একটা কথা আছে “জোর যার মূলক তার আর ক্ষমতা যার শাসন তার”এটা চিরন্তন সত্য। নৌকার প্রার্থীর  পক্ষে লোকজন কিছুটা দাপটের সাথে বলছে, তোদের ভোট আমরা দিব যাকে খুশী থাকে দিব।
কথা হয় মহিলা মাদ্রাসা কেন্দ্রে মামুনুর রশিদ নামে প্রাপ্ত বয়স্ক ভোটারের সাথে তিনি বলেন, আমার ভোটখানা ৯:৩০মিনিটে এসে দিতে পারিনি। নৌকার প্রতিকের লোকজন বলছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। ৯টি ওয়ার্ড আর ১০টি ভোট কেন্দ্র নিয়ে কসবা পৌরসভা। মোট ভোটার হাজার২৫৮০০মতো। তারা যেভাবে নৌকার প্রতিকে সীল মারছেন ভোট আবার পৌরসভার হিসেবের থেকে বেশী হয়ে যাবে নাতো। জানিনা এটা কোন ধরনের  নির্বাচন। যত স্বৈরাচার দেখেছি এখন ক্ষমতা সীনদের কাছে সব হার মানিয়ে। কসবা পৌরসভার বিএনপির প্রার্থী ইলিয়াস আলী বলেন, আমি ভোটকেন্দ্রে আমার লোকজন নিয়ে দাড়াতেই পারছিনা। আমার এজেন্ট গুলো সকাল ৯টা মধ্যেই বের করে দেওয়া হয়েছে। জানিনা এইটা কি রকম গনতন্ত্র। আসলে নৌকার প্রার্থীর লোকজন প্রশাসনের সহযোগিতায় এমন শক্ত বলয় তৈরী করে রেখেছে যা সাধারন মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। যাক সবই সময়ের ব্যাপার। আমি কসবা পৌরসভার নিরপেক্ষ নির্বাচন হবে আশা করেছিলাম। নিরপেক্ষ নির্বাচন হলে ৭০% ভোট পেতাম। আমি প্রতিরোধ করতে পারতাম। তাতে পুলিশ বাহিনীর সাথে আমার নেতা -কর্মী দের সংর্ঘাদের সৃষ্টি হবে। আমি তা চাই না কসবা সাধারন জনগন আমাদের সাথে আছে। ভবিৎষতে ভোটের মাঠেই জনগনকে নিয়ে এর সঠিক জবাব দিব। কথা হয় গীতা রানী দাসেরআমাদের বলেন, আমার ৫৫বৎসর বয়সে এমন ভোট দেখেনি। কসবা পৌর সভায় এমন ভাবে ভোটাদের বের করে দিতে।  বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখলাম সাধারন ভোটারদের মধ্যে চাপা ক্ষোভ কাজ করছে। তারা আশা করেছিলো তাদের স্বাভাবিক ভোট দিতে পারবে। তারা বলছে আমরা এমন নির্বাচন চাইনা। যেখানে সাধারন ভোটার ভোট দিতে পারবেনা। এটা কোন ধরনের গণতন্ত্র।