সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও কমিটির সদস্য তারেক রহমান।
জাতীয় সংসদের স্পিকার এবং কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।
এ ছাড়া অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বৈঠকে সংসদের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।











