পরীমণির আচরণে শিল্পীসমাজের সম্মান ক্ষুণ্ন: রিনা খান

news-image

অনলাইন ডেস্ক : আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমণির এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও দুর্ব্যবহারের ঘটনায় সমালোচনা করেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তাঁর মতে, একজন শিল্পীর এমন আচরণ শুধু ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, পুরো শিল্পীসমাজের সম্মানকেও প্রশ্নের মুখে ফেলে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমণি। এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে ওই সাংবাদিককে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রিনা খান।

তিনি বলেন, রাগের মাথায় মানুষ অনেক সময় অশোভন কথা বলে ফেললেও একজন শিল্পীর ক্ষেত্রে এমন আচরণ কাম্য নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি ও জনপ্রিয়তা পান। একইভাবে তাঁদের ভালো-মন্দ কর্মকাণ্ডও গণমাধ্যমে উঠে আসে। তাই এমন কোনো আচরণ করা উচিত নয়, যা শিল্পীদের সামগ্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।

রিনা খানের ভাষ্য, হাজারো মানুষের সামনে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা একজন শিল্পীর ব্যক্তিগত বিষয় হয়ে থাকে না, বরং পুরো শিল্পীসমাজের মর্যাদায় নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও মনে করেন, কারও প্রতি ক্ষোভ বা অভিযোগ থাকলে তা প্রকাশ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে ব্যক্তিগতভাবে জানানো উচিত। এতে অযথা বিতর্ক এড়ানোর পাশাপাশি শিল্পীদের সম্মানও অক্ষুণ্ন থাকবে।

এ জাতীয় আরও খবর

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!

নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ ফের শুরু

অনেক কিছুই দেখলাম, একদিন সব সামনে আসবে: তানজিন তিশা

আফ্রিদির এক যুগের রেকর্ড ভেঙে দিলেন রোহিত

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

তাহসিফ হত্যা মামলা : রিমান্ড শেষে কারাগারে দীপ

অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী