পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহিদুল ইসলাম শাওন নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওনের বয়স ১৫ বছর। সে চৌপল্লী কালিদাস উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল। তার বাড়ি উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিম মাস্টার বাড়িতে। সে মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে শাওনের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।

তবে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ অবহিত করেননি। তাই এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

এ জাতীয় আরও খবর

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!

পরীমণির আচরণে শিল্পীসমাজের সম্মান ক্ষুণ্ন: রিনা খান