নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাসস্ট্যান্ডের পাশে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৩-৪ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোমাইয়া নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহত সোমাইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেন ও রত্না বেগম দম্পতির মেয়ে। তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রাম থেকে নবীনগর সরকারি কলেজে যাতায়াত করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে সোমাইয়া রসুল্লাবাদ থেকে একটি অটোরিকশায় করে কলেজের উদ্দেশে রওনা হয়। পথে নবীনগর বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে সোমাইয়া ঘটনাস্থলেই মারা যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির