,

শিক্ষক শ্যামল কান্তি ভক্তের উপর নির্যাতনকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Nasirnagar Picture(MANBBONDON)আকতার হোসেন ভুইয়া ॥ নারায়নগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানধরে ওঠবস করানোর প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে আজ রবিবার দুপুর ১২ টা থেকে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, প্রধান শিক্ষক সানাউল আমিন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ, প্রধান শিক্ষক আবদুল কাদের, প্রধান শিক্ষক হাবিবুর রহমান আজাদ, প্রধান শিক্ষক সঞ্জীব চন্দ্র দেব,প্রভাষক নির্মল রায় চৌধুরী,সুপার জহিরুল ইসলাম,আবদুল কবির ঠাকুর,সহকারি শিক্ষক মোঃ আলমগীর মিয়া,নুরুল আলম,প্রশন্ত সরকার প্রমূখ। বক্তারা এসময় এ ঘটনায় জড়িতদের দ্রূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে