,

মামার হাতে ভাগ্নী খুন, ঘাতক আটক

 marder bagনবীনগরের বলবাড়িমস গ্রামে আপন মামার হাতে ২ সন্তানের জননী ভাগ্নী মমতাজ বেগম লক্ষ্মী খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে।ঘাতক মামা সফিক মিয়াকে(৩৫) আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, দুপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মামা সফিক মিয়ার সঙ্গে লক্ষ্মীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সফিক বাঁশ দিয়ে লক্ষ্মীর মাথায় সজোরে আঘাত করলে তিনি ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে প্রতিবেশিরা তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারসহ ঘাতক মামা সফিককে আটক করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, ঘাতক সফিক মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর