সরাইলে সংঘর্ষে যুবক নিহত, আটক ২৫

20160514_141130ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মোবাশ্বের আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার  রাত ৮টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য  (মেম্বার) প্রার্থী জয়নাল মিয়া বিজয়ী হওয়ার পর তার সমর্থকরা বিজয় মিছিল বের করলে পরাজিত সদস্য (মেম্বার) প্রার্থী কামাল উদ্দিনের সমর্থকরা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরই জের ধরে আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জয়নাল মিয়ার সমর্থক মোবাশ্বের আলী মারা যান। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করেছে।

 

20160514_141403

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য